উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে পা রাখতে চলেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই বহুল প্রতীক্ষিত ‘G.O.A.T. India Tour 2025’-কে ঘিরে উন্মাদনা তুঙ্গে। কলকাতা, হায়দরাবাদ, মুম্বই এবং দিল্লি—এই চার শহরে ঠাসা কর্মসূচীতে অংশ নেবেন তিনি। মুম্বাই পর্বে তাঁর সঙ্গী হবেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচে শেষবার কলকাতায় খেলেছিলেন মেসি।
ট্যুরের হাইলাইটস ও সময়সূচি:
১৩ ডিসেম্বর: কলকাতা
ভোর ১:৩০: শহরে আগমন।
সকাল ৯:৩০ – ১০:৩০: মিট-অ্যান্ড-গ্রিট প্রোগ্রাম।
সকাল ১০:৩০: মেসির মূর্তির ভার্চুয়াল উদ্বোধন।
দুপুর ১২:০০: যুবভারতী ক্রীড়াঙ্গনে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌরভ গাঙ্গুলি এবং শাহরুখ খানের উপস্থিতিতে প্রীতি ম্যাচ ও সংবর্ধনা।
দুপুর ২:০০: হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা।
১৩ ডিসেম্বর: হায়দরাবাদ
সন্ধ্যা ৭:০০: রাজীব গান্ধী স্টেডিয়ামে ৭v৭ প্রদর্শনী ম্যাচ (তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির উপস্থিতিতে)।
সন্ধ্যায় থাকছে বিশেষ মিউজিক্যাল কনসার্ট।
১৪ ডিসেম্বর: মুম্বই
বিকেল ৩:৩০: ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় প্যাডেল কাপে অংশগ্রহণ।
বিকেল ৪:০০: সেলেব্রিটি ফুটবল ম্যাচ।
বিকেল ৫:০০: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইভেন্ট এবং চ্যারিটি ফ্যাশন শো।
১৫ ডিসেম্বর: দিল্লি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিশেষ সাক্ষাৎ।
দুপুর ১:৩০: অরুণ জেটলি স্টেডিয়ামে মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের সংবর্ধনা ও বিশেষ অনুষ্ঠান।
টিকিট ও অন্যান্য তথ্য
‘District’ অ্যাপের মাধ্যমে অনুষ্ঠানের টিকিট বিক্রি হচ্ছে।অধিকাংশ শহরে টিকিটের দাম শুরু হচ্ছে ৪,৫০০ টাকা থেকে। তবে মুম্বই পর্বের টিকিট শুরু হচ্ছে ৮,২৫০ টাকা থেকে।

