Microfinance | ক্ষুদ্র ঋণ সংস্থার কর্মীদের ঝাঁটা হাতে তাড়া! মেটেলির চা বাগানে হুলুস্থুল কাণ্ড

শেষ আপডেট:

মেটেলি: বকেয়া ঋণের কিস্তি টাকা আনতে যাওয়া মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মীদের ঝাঁটা হাতে তাড়া করলেন প্রতারিত মহিলারা। বুধবার মেটেলির কুর্তি সেতু এলাকার ঘটনা। সম্প্রতি চা বাগানের মহিলাদের নিয়ে গোষ্ঠী তৈরি করে তাদের আর্থিক প্রলোভন দেখিয়ে বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানি থেকে মহিলাদের নামে ঋণ তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল জয় লক্ষী এগ্রো ফার্ম নামে একটি সংস্থার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে সংস্থার মূল অভিযুক্ত জয় চিকবড়াইক সহ চারজনকে আগেই গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ। মহিলাদের নামে ওই সমস্ত মাইক্রো ফাইনান্স কোম্পানি থেকে ঋণের টাকা তুলে সেই ঋণের কিস্তি অভিযুক্তদের চালানোর কথা ছিল। প্রথমদিকে কিছু কিস্তি দেওয়ার পর পরবর্তীতে আর কিস্তি না দেওয়ায় তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিত মহিলারা। অভিযুক্তরা গ্রেপ্তার হলেও ওই সমস্ত মাইক্রো ফাইন্যন্স কোম্পানির লোকজন বকেয়া কিস্তির টাকার জন্য প্রতারিত মহিলাদের বাড়িতে গিয়ে তাড়া দিচ্ছেন।

বিষয়টি নিয়ে এর আগেও আন্দোলন করেছিল প্রতারিত মহিলারা। তৃণমূল নেতা জোসেফ মুণ্ডার নেতৃত্বে প্রতারিত মহিলারা মেটেলি থানা সহ বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অফিসে গিয়েও কর্মকর্তাদের সাথে দেখা করেছেন। যেহেতু মহিলারা প্রতারিত হয়েছেন তাই তাদের কাছ থেকে বকেয়া ঋণের কিস্তির টাকা না নিয়ে সেই ঋণ মুকুব করার দাবি জানান তাঁরা। কিন্তু তা সত্বেও মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজন প্রতারিত মহিলাদের বাড়িতে গিয়ে বকেয়া ঋণের কিস্তির জন্য তাগাদা দিচ্ছেন। প্রতারিত মহিলাদের উপর মানসিক চাপ দিচ্ছে বলে অভিযোগ। তাই এদিন মেটেলির বিভিন্ন চা বাগানের প্রতারিত মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদে শামিল হন। এদিন মাইক্রো ফাইনান্স কোম্পানির লোকজন ঋণের কিস্তির টাকা নেওয়ার জন্য এলে তাদেরকে ঝাঁটা হাতে তাড়িয়েছেন বলে দাবি করেন প্রতারিত চা শ্রমিক রোমা লোহার।

তৃণমূল নেতা জোসেফ মুণ্ডা বলেন, ‘কিছু কর্মী বিভিন্ন চা বাগানে গিয়ে প্রতারিত মহিলাদের কাছে গিয়ে ঋণের কিস্তির টাকা চাইছেন। তাই এদিন প্রতারিত মহিলারা ঝাঁটা হাতে প্রতিবাদে শামিল হয়েছেন। আমরা চাই মাইক্রো ফাইন্যন্স কোম্পানির আধিকারিকরা প্রশাসনের মধ্যস্থতায় আলোচনায় বসুক।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Raiganj | রায়গঞ্জ মেডিকেলে বিদ্যুৎ বিপর্যয়: বন্ধ অক্সিজেন প্ল্যান্ট, বাড়ছে উদ্বেগ

বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: ভোররাতে বড়সড় বিদ্যুৎ বিভ্রাট। আর তার জেরেই...

Dhupguri | ধূপগুড়িতে কৃষকদের লাভের গুড় খাচ্ছে গবাদিপশু, প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ

শুভাশিস বসাক, ধূপগুড়ি: একদিকে বাজারের মন্দা ভাব, অন্যদিকে গবাদিপশুর...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...