Migrant Worker Death | ভোট দিতে বাড়ি ফেরা হলো না, পথেই মর্মান্তিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের; রশিদাবাদে শোকের ছায়া

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: সামনেই বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে ভোট দিতে রাজস্থান থেকে ট্রেন ধরে মালদহের জনমদল গ্রামের বাড়িতে ফিরছিলেন কালাম। কিন্তু মাঝপথেই ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এই পরিযায়ী শ্রমিকের (Migrant Worker Death)। বুধবার সকালে নিথর দেহ গ্রামে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিজন ও গ্রামবাসীরা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, চাঁচল বিধানসভার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের জনমদল গ্রামের বাসিন্দা কালাম ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিলেন। পরিবারের আর্থিক হাল ধরতে প্রায় ছয় মাস আগে রাজস্থানের জয়পুরে একটি ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজে যোগ দেন। ২৩ এপ্রিলের নির্বাচনে ভোট দেওয়ার জন্য সোমবার তিনি জয়পুর থেকে ট্রেনে ওঠেন। অভিযোগ, ট্রেনের অতিরিক্ত ভিড়ের কারণে বসার জায়গা না পেয়ে দরজার কাছেই বসেছিলেন তিনি। চলন্ত ট্রেন থেকে কোনওভাবে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান কালাম। সহযাত্রীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বুধবার সকালে কালামের নিথর দেহ গ্রামে এসে পৌঁছায়। তাঁর দাদা জাহিদুল ইসলাম আক্ষেপের সুরে বলেন, “ভোট দিতে বাড়ি আসছিল। যদি না আসত, হয়তো আজ বেঁচে থাকত। আমাদের সব শেষ হয়ে গেল।” আজই গ্রামের কবরস্থানে তাঁকে কবরস্থ করা হবে।

ঘটনার খবর পেয়ে বুধবার বিকেলেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান চাঁচল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। প্রসূন বাবু শোকাতুর পরিবারের সদস্যদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, সবরকম সহযোগিতার চেষ্টা করা হবে।”

ভোটের মুখে এক শ্রমিকের এই অকাল মৃত্যুতে জনমদল গ্রামজুড়ে নেমে এসেছে বিষাদের কালো ছায়া।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Chopra | নেপালে পালানোর ছক? সীমান্ত থেকে গ্রেপ্তার চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক!

মনসুর আলম, চোপড়া: উত্তর দিনাজপুরের চোপড়া রাজনীতিতে বড়সড় চমক।...

Anganwadi Center Protest | অঙ্গনওয়াড়িতে ডিম অমিল! বালুরঘাটের করিমগুটিনে ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা

পতিরাম: শিশুদের নিয়মিত পুষ্টিকর খাবার দেওয়ার সরকারি নির্দেশ থাকলেও,...

BJP | ৪৬ বছরের জেদ পূরণ! বাংলায় বিজেপি আসতেই চুল-দাড়ি কাটলেন গাজোলের ৭৫ বছরের অতুল বিশ্বাস

গাজোল: রাজনীতিতে নিষ্ঠা আর জেদের এক অনন্য নজির সৃষ্টি...

Burma Teak Smuggling | টিনের আড়ালে সেগুনের পাচার! অসম-বাংলা সীমানায় ৩০ লক্ষ টাকার কাঠ উদ্ধার করল বন দপ্তর

বক্সিরহাট: নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পাচার রোধে কড়া বার্তা...