ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: জেলায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু মিছিল যেন থামছেই না। ফের ভিন রাজ্যে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম মাঞ্জারুল আলি (৩০)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বরুই গ্রাম পঞ্চায়েতের রানিটোলা গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় মাস খানেক আগে মাঞ্জারুল রাজস্থানে এক হোটেলে রাঁধুনীর কাজ করতে গিয়েছিলেন। মঙ্গলবার হোটেলে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। মাঞ্জারুলের স্ত্রী আফসানা খাতুন জানান, মাস খানেক আগে রাজস্থানে হোটেলে কাজ করতে গিয়েছিলেন তাঁর স্বামী। গতকাল বিকেলে হোটেল থেকে বাড়িতে ফোন করে এক কর্মচারী জানান, মাঞ্জারুলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। দুই বছরের কন্যা সন্তানকে নিয়ে অথই জলে পড়েছেন তাঁর স্ত্রী। যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা। কবে যুবকের কফিনবন্দি দেহ ফিরবে, সে অপেক্ষায় রয়েছেন পরিবার ও আত্মীয়স্বজন সহ গোটা গ্রামের মানুষ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Adhir Chowdhury criticizes Mamata | ‘বিপদে পড়ে বাঁচাও বাঁচাও ডাকছেন’, মমতার জোট-বার্তাকে নজিরবিহীন আক্রমণ অধীর চৌধুরীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় পালাবদলের পর তৃণমূল নেত্রীর...

Chandranath Rath murder case | খুনিদের ‘ডিজিটাল’ ভুল! বালি টোলপ্লাজার ইউপিআই ট্রানজ্যাকশন! চন্দ্রনাথ খুনের ঘাতকদের ডেরায় পৌঁছাতে মরিয়া পুলিশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ...

Nishith Pramanik | অঙ্ক কষেই ‘ফার্স্টবয়’ নিশীথ, সোশ্যাল মিডিয়ায় চর্চা শিলিগুড়ির শংকরকে নিয়ে

শুভঙ্কর চক্রবর্তী শনিবার ব্রিগেডে রাজ্য মন্ত্রীসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে...