রবিবার, ৮ মার্চ, ২০২৬

Malda | ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লক্ষাধিক টাকা! শোরগোল হরিশ্চন্দ্রপুরে

শেষ আপডেট:

হরিশ্চন্দ্রপুর: কোনও ওটিপি (OTP) শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা! মাথায় হাত তিন গ্ৰাহকের। অভিযোগ দায়ের সাইবার ক্রাইম থানায়। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাংকে। টাকা গায়েবের প্রতিবাদে ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকায় এক বেসরকারি ব্যাংক (Bank account) থেকে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ টাকা, ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা গায়েব! কেউ দুই মাস ধরে, কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু ব্যাংকের তরফে কোনও সদুত্তর না পাওয়ায় বিক্ষোভে শামিল হন।

খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ (Police) ব্যাংকে যায় ও গ্রাহকদের তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ ফেরত দিলেও পুরো টাকাটা তাঁরা হাতে পাননি। বরং তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

তবে প্রশ্ন উঠছে অন্য জায়গায়। এই গ্রাহকেরা কোথাও কোনও ওটিপি শেয়ার করেননি। কিংবা ফোন করে কোনও অজানা ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত কোনও তথ্যও চাননি। তাহলে কীভাবে এতগুলো টাকা উধাও হল? এই উত্তর জানার জন্য আগ্রহী তিন ভুক্তভোগী এবং গ্রামের প্রতিটি বাসিন্দা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Malda | কচুরিপানার চাদরে ঢাকছে পাগলা নদী! বিপন্ন পরিবেশ, দিশেহারা হাজারো মৎস্যজীবী পরিবার

এম আনওয়ারউল হক, বৈষ্ণবনগর: বাড়ছে সবুজ, আয় কমছে মৎস্যজীবীদের।...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Adhir Ranjan Chowdhury | গোটা বিষয়টিই পূর্বপরিকল্পিত! রাজ্যপাল ইস্যুতে কেন্দ্র-রাজ্যকে বিঁধলেন অধীর চৌধুরী

বহরমপুর: বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বাংলার রাজ্য রাজনীতিতে...