মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Lalbagh | বিয়ের পিঁড়িতে নাবালিকা স্কুল পড়ুয়া! বিয়ের আসর থেকে আটক ছাত্রীর বাবা ও পাত্র সহ ৪

শেষ আপডেট:

লালবাগ: ইছের বিরুদ্ধে এক নাবালিকা স্কুল ছাত্রীকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তার বাবা সহ পরিবারের লোকেরা। কিন্তু ঘটনার খবর পেয়েই সেই বিয়ের আসরে পৌঁছে যায় পুলিশ। এরপর সেই বিয়ের আসর থেকেই আটক করা হয় ওই নাবালিকার বাবা, দিদি, খোদ পাত্র এবং তার এক বন্ধু সহ মোট ৪ জনকে। ওই নাবালিকাকে উদ্ধার করে পাঠানো হয় বহরমপুরের একটি সরকারি হোমে।

শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার অন্তর্গত জিয়াগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, ওই নাবালিকা স্কুল পড়ুয়া এই ঘটনাটি প্রথমে এক স্বেচ্ছাসেবী সংস্থাকে জানায়। এরপর ওই স্বেচ্ছাসেবী সংস্থা মারফত ঘটনার খবর পেয়েই সেই বিয়ের আসরে পৌঁছায় পুলিশ এবং সেখান থেকেই আটক করা হয় ৪ জন অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share post:

Popular

More like this
Related

Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...

Citizenship via CAA | অপপ্রচারে কান না দিয়ে সুফল! সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেল বাংলাদেশ থেকে আসা পরিবার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে কেন্দ্র...

Winter Forecast | পৌষের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং, পারদ নামল ১২ ডিগ্রিতে: সংক্রান্তি থেকে সরস্বতী পুজো পর্যন্ত চলবে স্পেল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত ইনিংসের পর মাঝপথে কিছুটা...

Samir Putatundu | প্রয়াত পিডিএস প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড, ‘নিজের কাউকে হারালাম’, শোকাতুর মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্রের...