শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

তিস্তায় স্নান করতে নেমে বিপত্তি, তলিয়ে গেল নাবালক

শেষ আপডেট:

বেলাকোবা: তিস্তায় স্নান করতে নেমে তলিয়ে গেল এক নাবালক। জলপাইগুড়ির গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগানের মারাপুর লাইনে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তলিয়ে যাওয়া ওই নাবালকের নাম রাজ রায়(১৬)। রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায় তার বাড়ি। সে বেলাকোবা হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। ইতিমধ্যেই নাবালকের দেহ উদ্ধারের জন্য নদীতে তল্লাশি শুরু করেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে প্রাইভেট টিউশনের নাম করে রাজ ও তার দুই সহপাঠী পঙ্কজ রায় ও মলয় রায় বাড়ি থেকে বেরিয়েছিল। তবে টিউশনের বদলে তিনজনই দুপুরে সরস্বতীপুর চা বাগান সংলগ্ন তিস্তায় স্নান করতে যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। তিস্তার জলে তলিয়ে যায় রাজ। প্রায় সন্ধ্যা নাগাদ তিস্তায় তলিয়ে যাওয়ার খবর পান নাবালকের পরিবার। সোমবার সকাল হতেই নাবালকের খোঁজে নামে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। এখনও পর্যন্ত নাবালকের দেহ মেলেনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

More like this
Related

Ratua Murder | বন্ধুকে মেরে দেহ কুয়োয়, জগবন্ধুটোলা গ্রামের ঘটনায় গ্রেপ্তার ৩ কিশোর

শেখ পান্না, রতুয়া: ঝগড়া থেকে মারামারি। মারতে মারতে একেবারে...

পঞ্চদশ অর্থ কমিশনের টাকা 

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: পরিস্রুত পানীয় জল এবং স্যানিটেশনের কাজ...

Bratya Basu | দুর্নীতি করলে কাউকে রেয়াত নয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে হুঁশিয়ারি ব্রাত্যর  

রাহুল দেব, রায়গঞ্জ: ‘দুর্নীতি করলে কাউকে রেয়াত করা হবে...

Kaliachak | লক আপে নির্যাতন, থানায় আটকে সুচের খোঁচা  

সেনাউল হক, কালিয়াচক: বৃদ্ধ পাঁপড় বিক্রেতাকে খুনের মামলায় জড়িত...