Mithi River Desilting Scam | মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি! অভিনেতা ডিনো মোরিয়ার বাড়িতে ইডি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মিঠি নদী পলি অপসারণ কেলেঙ্কারি (Mithi River Desilting Scam)! ৬৫ কোটি টাকার কেলেঙ্কারিতে নাম জড়াল মডেল-অভিনেতা ডিনো মোরিয়ার (Dino Morea)। সম্প্রতি মুম্বই এবং কেরলের ১৫টি জায়গায় তল্লাশি চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) (ED) আধিকারিকরা। তার মধ্যে রয়েছে ডিনো মোরিয়ার বাড়িও। যদিও এ প্রসঙ্গে অভিনেতাকে কিছু বলতে শোনা যায়নি।

প্রসঙ্গত, মুম্বইয়ের বন্যা প্রতিরোধের লক্ষ্যে মিঠি নদী থেকে পলি তুলে নাব্যতা বাড়ানোর চেষ্টা করেছিল প্রশাসন। আর তাতেই কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। এই ঘটনায় তদন্তকারীদের সন্দেহের তালিকায় থাকা দুই মিডলম্যানের সঙ্গে অভিনেতার যোগসূত্রের অভিযোগ সামনে আসে। এনিয়ে অভিনেতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। যদিও তদন্তের স্বার্থে অভিনেতাকে ডাকা হয়েছে বলে জানা যায়।

মিঠি নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে সম্পর্কিত প্রায় ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের তদন্তে নেমেছে ইডি। বরাদ্দকৃত অর্থে কোটি কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত দরপত্র, জাল নথি পেশের মতো গরমিল। পাশাপাশি রয়েছে তহবিল তছরুপের অভিযোগও। নদীর পলি অপসারণের জন্য যে অর্থ প্রদান করা হয়েছে, তা ওই খাতে কখনও খরচই করা হয়নি বলে অভিযোগ ওঠে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Soham Chakraborty | রাজ্যে পালাবদলের আবহে এবার টলিপাড়ায় থ্রেট কালচার? আর্থিক বিবাদের জেরে বিধায়ক সোহমকে খুনের হুমকি প্রযোজকের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে এবার...

Amitabh Bachchan | মেগাস্টার অমিতাভের হাসপাতালে ভর্তির গুঞ্জন! ভক্তদের উদ্বেগ উড়িয়ে নিজেই দিলেন সুস্থতার বার্তা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তিনি বলিউডের ‘বিগ বি’, সহস্রাব্দের...

Salman Khan | বিশ্নোইদের হুমকির মাঝেই সলমনের ‘গ্যালাক্সি’-তে সাপের হানা! শোরগোল বান্দ্রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সলমন খানের (Salman...

Govinda | নিরাপত্তারক্ষীর বাড়াবাড়ি, ক্ষুব্ধ গোবিন্দা! ছবিশিকারিদের কাছে চাইলেন ক্ষমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তারকাদের ঘিরে অনুরাগীদের ভিড় বা...