Raiganj | আবার দলবদল করবেন বিধায়ক? কৃষ্ণ কল্যাণীর ছবি ঘিরে জোর জল্পনা

শেষ আপডেট:

রায়গঞ্জ: ফেসবুক (Facebook) প্রোফাইলে বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর (Krishna Kalyani) ছবি ঘিরে জল্পনা ছড়িয়েছে। তবে কী আবার বিজেপিতে ফিরে যাচ্ছেন তিনি? উঠল প্রশ্ন।

যদিও বিধায়ক কৃষ্ণ কল্যাণী এমন দাবি নস্যাৎ করে দিয়েছেন। তাঁর দাবি, ‘বিরোধীরা চক্রান্ত করে ফেক প্রোফাইল তৈরি করে কুৎসা করছে। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপারের নজরে এনেছি। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগও দায়ের করেছি। এই কাজ বিজেপি ছাড়া আর কারুর না।’  যদিও বিধায়কের এই দাবিকে নস্যাৎ করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, ‘এই প্রোফাইল কেউ তৈরি করেনি। উনি ওই প্রোফাইল নিজেই তৈরি করেছেন।’

দলের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। তৃণমূলের (TMC) সঙ্গে দরকষাকষি করতেই এই কাজ করেছেন তিনি।অন্যদিকে বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, সঠিক তদন্ত হলেই সবটা বেরিয়ে আসবে।

উল্লেখ্য, বিধায়কের প্রোফাইলে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ অন্যান্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে রয়েছেন বিধায়ক। এই ছবি সামনে আসতেই শুরু হল বিতর্ক।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Alipurduar | ডুয়ার্সকন্যায় ঢাকা পড়ল মমতার কবিতা! রাজ্যের পটপরিবর্তনে চরম ধন্দে আলিপুরদুয়ারের জেলা প্রশাসন

অভিজিৎ ঘোষ, আলিপুরদুয়ার: রাজ্যে পালাবদলের আঁচ লেগেছে অন্যান্য ক্ষেত্রেও।...

Train Cancelled | ১০ দিনের জন্য বন্ধ শিলিগুড়ি-মালদা কোর্ট ডেমু, আরও ট্রেন বাতিলের আশঙ্কা!

সৌরভকুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: একেই কর্মীসংকট, তার মধ্যে দিনের পর...

Dooars Tourism | পুজোর আগে চাঙ্গা হচ্ছে ডুয়ার্সের পর্যটন! খুলছে দুটি জনপ্রিয় বনবাংলো, বাড়ছে সাফারির হাতি

শুভদীপ শর্মা, লাটাগুড়ি: পুজোর মরশুমের আগে ডুয়ার্সের পর্যটনশিল্পে (Dooars...