PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade Rally Kolkata) অংশ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Visit Bengal)। ভোটমুখী বাংলায় গেরুয়া শিবিরের এই মহাসমাবেশ ঘিরে এখন সাজ সাজ রব। প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে নিশ্ছিদ্র বলয় তৈরি করেছে প্রশাসন। ড্রোন ওড়ানো নিষিদ্ধ করার পাশাপাশি বহুতল থেকে বায়নোকুলারের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে খবর, ব্রিগেড চত্বর এবং সংলগ্ন এলাকাকে পুরোপুরি ‘নো ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে সভাস্থলের আশপাশে কোনও ড্রোন ওড়ানো যাবে না। তবে নিরাপত্তা বজায় রাখতে আশপাশের বহুতল ভবনগুলির ছাদে মোতায়েন থাকবেন পুলিশ কর্মীরা, যাঁরা বায়নোকুলারের মাধ্যমে ভিড়ের ওপর নজর রাখবেন। নিরাপত্তার দায়িত্বে থাকছেন প্রায় ৩০০০ পুলিশ কর্মী। গোটা এলাকাকে একাধিক সেক্টরে ভাগ করে ডেপুটি কমিশনার ও যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসাররা তদারকি করবেন।

হাওড়া, শিয়ালদহ, শ্যামবাজার এবং দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলির গতিবিধির ওপর নজর রাখতে শহরের বিভিন্ন মোড়ে ৫০টি পুলিশ পিকেট বসানো হচ্ছে। মিছিলের যাত্রাপথ ও ব্রিগেড চত্বরে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি এবং উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা।

শনিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ট্রাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল করা হয়েছে।শিয়ালদহ, হাওড়া ও শ্যামবাজারের দিকে ট্রাম চলাচল বন্ধ বা ঘুরিয়ে দেওয়া হতে পারে। এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্সওয়েতে সাধারণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পরিস্থিতি অনুযায়ী যে কোনও রাস্তায় যান চলাচল ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

WB Assembly Election 2026 | জুনে ভোটবাক্স খুললেই বিজেপি চোখে সরষে ফুল দেখবে, জামালপুরে কর্মীদের জয়ের মন্ত্র দিলেন অভিষেক

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: বিধানসভা নির্বাচনের (WB Assembly Election 2026)...