বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

PM Modi | ‘বন্ধু’ পুতিনকে ঝুলি ভর্তি উপহার দিলেন মোদি! গিফট বক্স যেন এক টুকরো ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে দেশে ফিরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। ফেরার সময় ‘বন্ধু’ পুতিনকে একগুচ্ছ উপহার দিলেন মোদি (PM Narendra Modi)। উপহারের বাক্সে রাখলেন অসমের কালো চা থেকে শুরু করে রুশ ভাষায় ছাপা ভগবদ গীতা, মুর্শিদাবাদের কারুশিল্পে গড়া রূপোর চা সেট এবং মহারাষ্ট্রের হাতের কাজের রূপোর ঘোড়া।

একগুচ্ছ উপহারের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে রুশ ভাষায় লেখা গীতা (Gita)। মহাভারতের একাধিক ঘটনা, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের কর্তব্য, তার প্রভাবে বিশ্বজুড়ে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক শান্তির যে বার্তা পৌঁছে যায়, তা বিশদে জানাতে ‘বন্ধু’কে গীতা উপহার। আবার মুর্শিদাবাদের কারুশিল্পে খোদাই করা রূপোর চা-সেট দেওয়ার অর্থ দুই দেশের চায়ের আড্ডা-র সাংস্কৃতিক মিলনকে সামনে রাখা। অন্যদিকে, মহারাষ্ট্রের রূপোর ঘোড়া দুই দেশের সম্পর্কের অবিরাম অগ্রযাত্রা ও সৌজন্যের বার্তা বহন করে। এছাড়াও দেওয়া হয়েছে কাশ্মীরি জাফরান, অনন্য সুগন্ধ, রঙ এবং স্বাদের জন্য বিশ্বের অন্যতম সেরা এই জাফরান কাশ্মীরের পাহাড়ি উপত্যকার এক অমূল্য উপহার।

মূলত, প্রধানমন্ত্রীর দেওয়া উপহার শুধু ভারতের সংস্কৃতি কিংবা বন্ধুত্বের বার্তাই বহন করবে না, উপহার বিনিময়ের মাধ্যমে ভারত-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিতই মিলছে।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Bangladesh Election 2026 | ভোটমুখী বাংলাদেশে অশান্তি! দূতাবাসের কর্মীদের পরিবারকে দেশে ফেরার নির্দেশ ভারতের, খোলা থাকছে হাই কমিশন  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ...

Mamata Banerjee | নবান্নের নয়া গাইডলাইন! এসআইআর শুনানিতে সুপ্রিম নির্দেশ অমান্য নয়, জেলাশাসকদের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভোটার তালিকা সংশোধন বা এসআইআর-এর...

SIR in West Bengal | এসআইআর শুনানিতে আরও সময়! সুপ্রিম নির্দেশে সময়সীমা বৃদ্ধির ভাবনা কমিশনের, পিছোতে পারে চূড়ান্ত তালিকাপ্রকাশ 

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের...

BCCI Central Contract | কোহলি-রোহিত জমানার অবসান! বিসিসিআই-এর বার্ষিক চুক্তিতে বড় ধাক্কা খেতে চলেছেন দুই মহাতারকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের পাওয়ার স্ট্রাকচারে (BCCI...