Narendra Modi | নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যেতে পারেন মোদি! ট্রাম্পের সঙ্গে কথা হবে ?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ভারত-আমেরিকার মধ্যে শুল্কনীতি (Tariff) নিয়ে সরগরম বিশ্ব রাজনীতি। তার মধ্যে আমেরিকা যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেপ্টেম্বরের শেষের দিকে মোদির মার্কিন সফরের সম্ভাবনা রয়েছে। সেপ্টেম্বর মাসের ২৩ থেকে ২৭ তারিখ পর্যন্ত নিউ ইউর্কে রাষ্ট্রপুঞ্জের (Commonwealth of Nations) সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক হবে। সেখানেই যোগ দিতে পারেন মোদি।

রাষ্ট্রপুঞ্জের ওই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donal Trump)। এছাড়াও আরও অনেক দেশের রাষ্ট্র প্রধানদেরও সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে।

মোদির রাষ্ট্রপুঞ্জের ওই অধিবেশনে যোগ দেওয়ার মাঝে বেশ কয়েকজন রাষ্ট্র নেতার সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট থাকবেন কী না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর ফেব্রুয়ারিতে মোদি আমেরিকা সফরে গিয়েছিলেন। সেই সময় দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার বার্তা দেওয়া হয়েছিল। এমনকী সেই সময়ই ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে কথা হয় মোদি ও ট্রাম্পের। কিন্তু তারপরই দুই দেশের বাণিজ্যচুক্তি ভেস্তে গিয়েছে। আমেরিকা ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েছে। পাশাপাশি ট্রাম্প হুমকি দিয়েছেন, রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ না করলে শুল্কের পরিমান আরও বাড়ানো হবে। তবে ভারতের তরফে আমেরিকাকে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এতকিছুর পর যদি মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তাহলে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদি শেষ পর্যন্ত বৈঠক হয়, তাহলে কী দুই দেশের মধ্যে বানিজ্য শুল্ক নিয়ে কোনও রফা সুত্র হবে? এখন থেকেই সেই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। তবে এব্যাপারে ভারত সরকারের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি।

এদিকে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Putin) সঙ্গে ট্রাম্পের বৈঠকের দিকেও নজর রয়েছে ভারতের।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Amit Shah | “বাংলার মুখ্যমন্ত্রী হবেন এখানকারই কোনো ভূমিপুত্র”, কুলটির সভা থেকে কী বললেন শা?

রাজা বন্দ্যোপাধ্যায়, কুলটি: বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)...

Amit Shah | “সময় শেষ হচ্ছে…” কুলটির সভা থেকে শা-র ‘বিস্ফোরক’ বার্তা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (West Bengal Election...

Professors Election Duty | হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উলটে গেল আগের রায়! অধ্যাপকদের নিয়ে কমিশনের সিদ্ধান্তে সিলমোহর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট মানেই কি কেবল সাধারণ...

Nusrat Jahan | রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি কোটি টাকার প্রতারণা! নুসরতকে তলব করল কেন্দ্রীয় সংস্থা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: র‍্যাশনের গম পাচার নয়, বরং...