‘সনাতন ধর্মকে শেষ করতে চায়’, ফের ইন্ডিয়া জোটকে নিশানা মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের ইন্ডিয়া জোটের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বীণায় গিয়েছিলেন মোদি। সেখানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্ডিয়া জোটের সদস্যরা সনাতন ধর্মকে মুছে ফেলতে চায়। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকরা যে ধর্ম থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, এবার সেই ধর্মকে মুছে ফেলতে চায় ইন্ডিয়া জোটের সদস্যরা। সেই কারণে প্রকাশ্যে সনাতন ধর্মকে আক্রমণ করছে ইন্ডিয়া জোট। যার মাত্রা ক্রমাগত বাড়বে। দেশজুড়ে সনাতন ধর্মের যে মানুষরা রয়েছেন, তাঁরা সতর্ক হন। সনাতন ধর্মকে যারা মুছে ফেলতে চাইছেন, তাঁদের এই মনোভাব যাতে না থাকে, তার ব্যবস্থা করতে হবে।‘

সম্প্রতি ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন থেকে শুরু করে একের পর এক নেতা সনাতন ধর্ম নিয়ে মন্তব্য করে। ‘সনাতন ধর্ম কুষ্ঠ এবং এইচআইভির মত রোগ, যা সামাজিক ব্যাধি হিসেবেও পরিচিত’, তার সঙ্গে তুলনা করেন উদয়নিধি। যার জেরে সরগরম রাজনৈতিক মহল।

উদয়নিধি স্ট্যালিন সনাতন ধর্ম নিয়ে যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে সহমত নয় কংগ্রেস, তৃণমূল সহ বাকি দল। কিন্তু বিজেপির যে এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না তা জি-২০ শীর্ষ সম্মেলনের আগেই দলকে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এ ব্যাপারে বিরোধী জোটকে সবরকম ভাবে নিশানা করতে হবে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

SIR | ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন! তালিকায় নেই হিমাচল-কাশ্মীর-লাদাখ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে ভোটার তালিকা আধুনিকীকরণ করা...

PM Narendra Modi | ১৫ মে থেকে ৫ দেশ সফরে প্রধানমন্ত্রী! আমিরশাহি থেকে আসবে সস্তা তেল? বড় চুক্তির অপেক্ষায় দেশ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে ঘনীভূত হওয়া জ্বালানি সংকটের...

Kerala New CM | ১০ দিনের টানটান উত্তেজনার অবসান! কেরলের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দীর্ঘ ১০ দিনের টানটান উত্তেজনার...

Sugar Export Ban | চিনি রপ্তানিতে মোদী সরকারের ‘ব্রেক’, বিশ্ব বাজারে হাহাকারের আশঙ্কা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ইতিমধ্যে আছড়ে...