Modi-Trump phone call | “ভারত আপনাকে ভালোবাসে!” ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিটের ফোনালাপে বার্তা মোদির

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আমেরিকা-ইরান যুদ্ধবিরতির পরই বিশ্ব রাজনীতিতে বড়সড়ো চমক! দীর্ঘ ৪০ মিনিট ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে হাই-ভোল্টেজ ফোনালাপ সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi-Trump phone call)। যুদ্ধবিরতির পর দুই রাষ্ট্রনেতার এই প্রথম কথোপকথনে ঠিক কী নিয়ে ‘গোপন’ আলোচনা হয়েছে, তা নিয়ে এখন বিশ্বজুড়ে চরম জল্পনা। তবে এই রুদ্ধদ্বার আলাপের মাঝেই মোদির (PM Narendra Modi) একটি মন্তব্য প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন, “ভারতের মানুষ আপনাকে ভালোবাসে!” আন্তর্জাতিক মহলের প্রশ্ন, হঠাৎ এই ৪০ মিনিটের লম্বা ফোনালাপের নেপথ্যে আসল রহস্য কী? তবে কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনও মাস্টারস্ট্রোকের প্রস্তুতি নিচ্ছে মোদি-ট্রাম্প জুটি?

কূটনৈতিক মহলের মতে, ৪০ মিনিটের এই দীর্ঘ আলাপচারিতা সাধারণ সৌজন্য বিনিময় হতে পারে না। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর মোদি-ট্রাম্পের এই যোগাযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি সূত্রে জানা গিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন এবং বিশ্ব অর্থনীতি নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই ফোনালাপের মাধ্যমে মোদি বিশ্বকে বার্তা দিতে চেয়েছেন যে, বিশ্বশান্তি স্থাপনে এবং বড় কোনো সিদ্ধান্তে ভারতের ভূমিকা অনস্বীকার্য। যুদ্ধবিরতির পর ট্রাম্পের সঙ্গে প্রথম সারির কোনো বিশ্বনেতার এত দীর্ঘ কথোপকথন ভারতের ক্রমবর্ধমান শক্তিরই পরিচয় দেয়।

২০২৬-এর বদলে যাওয়া ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ফোনালাপ কি কোনো নতুন সামরিক বা বাণিজ্যিক চুক্তির ইঙ্গিত? নাকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ভারতকে মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চাইছেন ট্রাম্প? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বের দরবারে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Pro tem Speaker Tapas Roy Oath | বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ তাপস রায়ের, বুধ-বৃহস্পতি বিধায়কদের মেগা শপথগ্রহণ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভার অন্তর্বর্তীকালীন বা প্রোটেম...

UAE | মধ্যপ্রাচ্যে নয়া সমীকরণ! ইরানে হামলা চালিয়েছিল আমিরশাহীও? লাভান দ্বীপ তছনছ নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এতদিন কেবল আমেরিকা...