Loksabha Election 2024 | মোদির স্ট্রাইক রেট কমে ৫৬ শতাংশ! রাহুলের সাফল্যের হার কত?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগে অবধিও কার্যত স্পষ্ট ছিল এবারেও গেরুয়া ঝড় উঠবে ভারতে। এবারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জোরকদমে প্রচারও চালিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভা ছাড়াও রাজ্য বিধানসভাগুলিতেও বিজেপির মুখ ছিল মোদিই। তবে লোকসভার ফলাফলে জয়ের মুখ দেখলেও সেই সাফল্য অনেকটাই ফিকে এবার।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর স্ট্রাইক রেট (Strike rate) ছিল ৮৫ শতাংশ। অর্থাৎ যেসব লোকসভা কেন্দ্রে তিনি সভা করেছেন তার ৮৫ শতাংশেই জিতেছিল বিজেপি। কিন্তু এবার তাঁর স্ট্রাইক রেট গিয়ে দাঁড়িয়েছে ৫৬ শতাংশে। অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধির (Rahul Gandhi) স্ট্রাইক রেট ছিল ২০ শতাংশেরও কম। তবে এবারে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ শতাংশ। আগের বার মোদি ১০৩টি লোকসভা কেন্দ্রে সভা করেছিলেন। এর মধ্যে ৮৬টিতে জিতেছিল বিজেপি। কিন্তু এবারে ১৫১টি লোকসভা কেন্দ্রে করা সভার মধ্যে ৮৫টিতে জিতেছে বিজেপি। এদিক থেকেও ভালো ফল রাহুলের। ইন্ডিয়া জোটের হয়ে ৬৬টি সভা করেছিলেন তিনি। যার মধ্যে ৩২টি লোকসভায় জিতেছে ইন্ডিয়া জোট। মোদির স্ট্রাইক রেট কমেছে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বাংলা, রাজস্থান, তামিলনাডু, তেলেঙ্গানা, কেরল, পঞ্জাব, হরিয়ানায়। আবার রাহুলের স্ট্রাইক রেট কমেছে মধ্যপ্রদেশ, বিহার, ওডিশার মতো রাজ্যগুলিতে।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Yogi Adityanath | জায়গা না থাকলে জনসংখ্যা কমান, নমাজ বিতর্কে খোঁচা যোগীর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : আগামী ২৮ মে বকরি...

Delhi Heatwave | রাতেও গনগনে আঁচে জ্বলছে দিল্লি! আগামী ৯ দিন পুড়বে উত্তর ভারত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গত দুই বছরে এমন আগুনে...

Indian Railways | নেপথ্যে সমাজবিরোধী চক্র! পরপর ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের অভিযোগ রেলের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একের পর এক ট্রেনে ভয়াবহ...

Modi Meloni viral video | হাসিতে গড়ালেন মোদি-মেলোনি! ‘মেলোডি’ টফি হাতে ইতালির প্রধানমন্ত্রীর বিশেষ রিলস কাঁপাল সোশ্যাল মিডিয়া

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির গম্ভীর আবহের মাঝেই...