Mohammad Azharuddin | স্টেডিয়াম থেকে মুছতে চলেছে আজহারের নাম, আদালতে যাচ্ছেন প্রাক্তন অধিনায়ক

শেষ আপডেট:

হায়দরাবাদ: আবারও বিতর্কে প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড থেকে তাঁর নাম মুছতে চলেছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। প্রতিবাদে আদালতে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

২০১৯ সালে হায়দরাবাদ স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন আজহারউদ্দিনের নামে নামকরণ করা হয়। তার আগে ওই স্ট্যান্ড প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের নামে ছিল। এই নামকরণের সময় আজহার নিজেই হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের প্রভাব খাটিয়ে লক্ষ্মণের নাম সরিয়ে এই নাম পরিবর্তন করেছিলেন।

আজহারের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিল হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব। সেই অভিযোগের ভিত্তিতে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার এথিক্স অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি ভি ঈশ্বরাইয়া স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড থেকে আজহারের নাম সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি হায়দরাবাদ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নর্থ স্ট্যান্ডের টিকিটেও আজহারের নাম থাকবে না।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন ভারত অধিনায়ক আজহার। তিনি বলেছেন, ‘আমি এই সিদ্ধান্ত মেনে নেব না। আদালতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাব। এইভাবে একজন প্রাক্তন ভারত অধিনায়কের নাম মুছে ফেলাটা খুব দুঃখজনক বিষয়।’ তিনি দাবি করেন, এথিক্স অফিসারের এই নির্দেশ সম্পূর্ণ অবৈধ। আজহার বলেছেন, ‘সংস্থার নিয়ম অনুযায়ী, এথিক্স অফিসারের মেয়াদ এক বছর থাকে। বর্তমান অফিসারের মেয়াদ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি শেষ হয়ে গিয়েছে। তারপরেও উনি কীভাবে এই নির্দেশ দেন। পুরো বিষয়টি অবৈধ।’

লক্ষ্মণের নাম সরানো হয়নি বলেও দাবি করেছেন আজহার। তিনি বলেছেন, ‘আমি বোকা নই, লক্ষ্মণের মতো কিংবদন্তি ক্রিকেটারের নাম সরিয়ে দেব। নর্থ স্ট্যান্ডে লক্ষ্মণের নাম রয়েছে। যে কেউ খোঁজ নিয়ে দেখতে পারে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...