Money Robbery | কপালে বন্দুক ঠেকিয়ে টাকা ছিনতাই, বিপাকে মাইক্রো ফাইন্যান্স কোম্পানির এক কর্মী

শেষ আপডেট:

কিশনগঞ্জ: বন্দুক দেখিয়ে এক যুবকের কাছ থেকে ৬৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেল দুই দুষ্কৃতী। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাহাদুরগঞ্জ থানার অধীন বইসাজুরেল দহগাওঁ গ্রামে। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বাহাদুরগঞ্জ থানার পুলিশ।

জানা গিয়েছে, মুন্না কুমার মণ্ডল নামে এক মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মী এদিন চয়ন পুর কটহলবাড়ি ও কুয়ারী গ্রামের দুটি স্বনির্ভর গোষ্ঠীর থেকে ঋণের কিস্তির টাকা সংগ্রহ করে যাচ্ছিলেন যাচ্ছিলেন আরও একটি গ্রামে। যাওয়ার পথে বইসাজুরেল দহগাওঁ গ্রামের কাছে মুন্নার পথ আটকায় দুই দুষ্কৃতী। দুষ্কৃতীরা একটি বাইক নিয়ে এসেছিল। অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র বের করে মুন্নার হেপাজতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় বলে অভিযোগ। টাকা নিয়ে পালিয়ে যেতেই মুন্না থানায় ফোন করে বিষয়টি জানান। মুন্নার দাবি, দুষ্কৃতীরা কপালে বন্দুক ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গিয়েছে। সেই ব্যাগে কিস্তির ৬৪ হাজার টাকা ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাহাদুরগঞ্জ থানার পুলিশ। থানার আইসি নিশাকান্ত কুমার জানান, ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরুই হয়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

Malda | চাঁচলে টোটো বোঝাই অবৈধ মদ উদ্ধার, গ্রেপ্তার ২

মুরতুজ আলম,সামসী: মালদা (Malda) জেলার চাঁচল (Chanchal) এলাকায় অবৈধ...

Harishchandrapur | তৃণমূলের অন্দরে ‘বোমা’ ফাটালেন মতিবুর! তজমুলকে ‘চোর’ ও তাঁর ভাইকে ‘দালাল’ বলে তোপ

হরিশ্চন্দ্রপুর: রাজ্যজুড়ে গেরুয়া ঝড়ের মধ্যেও মালদার ৪৬ নম্বর হরিশ্চন্দ্রপুর (Harishchandrapur)...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...