Hemtabad Road Accident | মেয়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে আসছিলেন মা, পথে ঘাতক গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু

শেষ আপডেট:

হেমতাবাদ: অসুস্থ মেয়ের মুখ দেখার ব্যাকুলতা কেড়ে নিল প্রাণ। মেয়ের অসুস্থতার খবর পেয়ে গভীর রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন মা, কিন্তু মেয়ের বাড়ি পৌঁছানোর আগেই পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হেমতাবাদের মহিপুর এলাকায় (Hemtabad Road Accident)

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম মেহমুদা বেগম (৫৬)। তাঁর বাড়ি কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায়। পরিবারের দাবি, শনিবার গভীর রাতে মেয়ের অসুস্থতার খবর পান তিনি। উৎকণ্ঠায় আর বাড়িতে বসে থাকতে পারেননি মেহমুদা বিবি। পায়ে হেঁটেই মেয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। মেয়ের বাড়ির কাছেই হেমতাবাদের মহিপুর এলাকায় কোনো একটি অজ্ঞাতপরিচয় গাড়ি তাঁকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃতের আত্মীয় পিয়ারুল ইসলাম বলেন, “মেয়ের শরীর খারাপ শুনে তড়িঘড়ি বেরিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্য সহায় ছিল না। পথে পথ দুর্ঘটনাই কেড়ে নিল তাঁর প্রাণ।” রবিবার রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিকেল নাগাদ দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কোন গাড়িটি ধাক্কা মেরেছে, তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Swapna Barman | ‘বাড়ি জ্বালিয়ে দিল’! স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি...

Witchcraft Allegation | রায়গঞ্জে ডাইনি অপবাদের নারকীয় অন্ধকার, দম্পতিকে মলমূত্র খাওয়ানোর অভিযোগ!

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের চরম অন্ধকার রায়গঞ্জে।...

Cooch Behar | শুভেন্দুর কনভয়ে ভাঙচুরের ঘটনায় ‘অ্যাকশন’! কোচবিহারে গ্রেপ্তার ব্লক সভাপতি সহ ৩ তৃণমূল নেতা

শিবশংকর সূত্রধর,কোচবিহার: গত বছর খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)...

Cooch Behar | এমজেএন মেডিকেলে রোগীর মৃত্যুর অভিযোগে কাঠগড়ায় হাসপাতাল! গঠন হল তদন্ত কমিটি

কোচবিহার: এমজেএন (MJN) মেডিকেল কলেজ ও হাসপাতালে (Cooch Behar)...