বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Asansol | মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত, মাটিয়ে লুটিয়ে পড়লেন মা! জন্মদাত্রীকে খুন করল ছেলে

শেষ আপডেট:

কুলটি ও আসানসোল: মাকে খুন করেছে ছেলে (Murder)! ঘটনা সামনে আসতেই শুরু হল শোরগোল। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে আসানসোলের (Asansol) কুলটি থানার এলসি মোড় সংলগ্ন এলাকায়।

মৃতার নাম সুশীলা সিনহা (৪৫)। তিনি স্থানীয় এলাকায় একটি মুদির দোকান চালাতেন। তাঁর দুই ছেলে। এক ছেলে কাজের সূত্রে থাকেন মুম্বইতে (Mumbai)। আর এক ছেলে বিশাল বাড়িতেই তাঁর সঙ্গে থাকতেন। গতকাল রাতে গভীর রাতে সুশীলা সিনহাকে মাথায় আঘাত করে বিশাল। সঙ্গে সঙ্গেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। এদিন সকালে ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে কুলটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে (Asansol Hospital)। ইতিমধ্যেই ছেলেকে আটক করেছে পুলিশ (Police)। শুরু হয়েছে জিজ্ঞাসবাদ। তবে মাকে খুনের নেপথ্যে কোন কারণ? তা নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Patties seller hackle case | গীতাপাঠের অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ প্যাটিস বিক্রি! জামিন পেয়েই তোপ ধৃতদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত রবিবার ব্রিগেডে গীতাপাঠের অনুষ্ঠানে...

Domkal | বেগুন পেড়ে খাওয়া নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে খুন ভাই ও ভাইপোর!

ডোমকল: সামান্য গাছ থেকে বেগুন পেড়ে খাওয়ার ‘অপরাধে’ নিজের...

Shah Rukh Khan-Lionel Messi | বড় চমক! ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির সঙ্গে থাকছেন কিং খান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একমঞ্চে ‘ফুটবলের ঈশ্বর’ আর ‘বলিউড...

Umar Khalid | বোনের বিয়ে: ১৩ দিনের অন্তর্বর্তী জামিন পেলেন উমর খালিদ, ‘কড়া’ শর্ত আদালতের!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গার 'বৃহত্তর ষড়যন্ত্র' মামলায়...