HS Result 2025 | নদী পার হয়ে স্কুলে যেতে হত, উচ্চ মাধ্যমিকে দশম আড়াইডাঙ্গা ডিবিএম অ্যাকাডেমির ছাত্রী মৌমিতা

শেষ আপডেট:

গাজোল: মালদার আড়াইডাঙ্গা ডিবিএম অ্যাকাডেমির ছাত্রী মৌমিতা মণ্ডল উচ্চ মাধ্যমিকে (HS Result 2025) দশম স্থান অধিকার করে গোটা রাজ্যে তাক লাগিয়ে দিয়েছে। সাধারণ পরিবার থেকে উঠে আসা মৌমিতার মোট প্রাপ্ত নম্বর ৪৮৮ শতকরা ৯৭.৬ শতাংশ। মৌমিতার বাড়ি মানিকচকের পূর্ব সৈয়দপুর চাইটোলা গ্রামে। স্কুল থেকে তা অনেকটা দূরে। নদী পেরিয়ে স্কুলে আসতে হত। মৌমিতার বাবা মলয় কুমার মণ্ডল আরএলআই ডিপার্টমেন্টে কাজ করেন, মা অনিতা মণ্ডল গৃহবধূ। তাঁদের দুই মেয়ের মধ্যে মৌমিতা ছোট। ‌ফলাফলে উচ্ছ্বসিত মৌমিতা বলে, ‘পড়াশোনা ভালো লাগত, তাই সময় নষ্ট করতাম না এবং যখন পড়তে ইচ্ছা করত না তখন টিভি দেখতাম। গভীর রাত পর্যন্ত পড়াশোনা করেছি।’

‌রেজাল্ট নিয়ে সকাল থেকেই উৎকণ্ঠা ছিল পরিবারে। টিভিতে তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে সে। ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় বসে আমলা হতে চায় মৌমিতা, ডব্লিউবিসিএস পরীক্ষাতেও বসার ইচ্ছে রয়েছে। মা অনিতা মণ্ডল বলেন, ‘মেয়ে খুব পরিশ্রমী, পড়াশোনা যতদূর করবে পড়াব।’ মৌমিতার স্কুলের প্রধান শিক্ষক মানবেন্দু কুমার জানান, জেলায় একাধিকবার প্রথম হয়েছে আড়াইডাঙ্গা ডিবিএস অ্যাকাডেমি। তবে রাজ্যে এমন ফল করার নজির বহুদিন পর হল।

Categories
Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhangar Vote Nawsad Siddiqui | বদলে গেল ভাঙড়! মিলল না অশান্তির ‘প্রচ্ছদ’, শান্তিপূর্ণ ভোট মিটতেই ৫০ হাজার ভোটে জয়ের দাবি নওশাদের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজনৈতিক সংঘর্ষ আর বোমা-বারুদের ধোঁয়াই...

Joy Shah | বাগডোগরা বিমানবন্দরে নেমে সিকিমে গেলেন জয় শা

বাগডোগরা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান শ্রী জয় শা (Joy...

Women’s Reservation Bill 2026 | নারী কোটার আড়ালে ‘আসন লুট’? সংসদে মোদী সরকারের বিরুদ্ধে একজোট ‘ইন্ডিয়া’ ব্লক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নারী সংরক্ষণ বিলের (Women's Reservation...