রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

Bike Fire | ট্র্যাফিক সিগন্যালে দাঁড়াতেই দাউদাউ করে জ্বলল বাইক! অল্পের জন্য রক্ষা পেলেন চালক

শেষ আপডেট:

আসানসোল: আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণির এইচএলজি মোড়ে বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎই একটি মোটরবাইকে আগুন (Bike Fire) ধরে যায়। অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছেন বাইক চালক। ব্যস্ততম রাস্তায় এই অগ্নিকাণ্ডের জেরে দীর্ঘক্ষণ আতঙ্ক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

এদিন সকালে ওই ব্যক্তি মোটরবাইক নিয়ে সেনরেল রোড দিয়ে যাচ্ছিলেন। এইচএলজি মোড়ে পৌঁছলে ট্র্যাফিক সিগন্যালে লাল আলো জ্বলে ওঠে এবং তিনি যথারীতি সেখানে দাঁড়িয়ে পড়েন। ঠিক সেই সময়ই চালক অনুভব করেন যে তাঁর বাইক থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং আগুনের ফুলকি দেখা যাচ্ছে। বিপদের আঁচ পেয়ে তিনি তৎক্ষণাৎ বাইকটি ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যান। চোখের নিমেষেই আগুন গ্রাস করে নেয় গোটা বাইকটিকে। দাউদাউ করে জ্বলতে থাকে বাহনটি।

রাস্তার মাঝখানে বাইক জ্বলতে দেখে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল উত্তর থানা এবং ট্র্যাফিক গার্ডের পুলিশ কর্মীরা। যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে শেষ রক্ষা হয়নি, আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গিয়েছে বাইকটি।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মোটরবাইকের ইঞ্জিনে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটেছে। যান্ত্রিক ত্রুটির কারণে জ্বালানি ট্যাঙ্কের কাছে অগ্নিকাণ্ড শুরু হয়। তবে জনবহুল এলাকায় এই ঘটনা ঘটায় নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Berhampore | ডোমকলে রহস্যমৃত্যু: পরিত্যক্ত গাড়ির ভেতর মিলল পচা-গলা দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

পরাগ মজুমদার,বহরমপুর: রাস্তার ধারের একটি গেস্ট হাউস সংলগ্ন গ্যারেজ।...

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Mamata Banerjee | বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়, ‘তারেক ভাই’কে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh...