রবিবার, ৮ মার্চ, ২০২৬

Mainaguri | পরিমলের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ

শেষ আপডেট:

অভিরূপ দে, ময়নাগুড়ি: প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আপ্তসহায়ক পরিচয় দিয়ে ৫০ লক্ষ টাকারও বেশি টাকা তোলার অভিযোগ ওঠে পরিমল রায়ের বিরুদ্ধে। ময়নাগুড়ি থানায় মোট ছয়টি অভিযোগ দায়ের হওয়ার পর মামলা দায়ের করে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগ দায়ের হওয়ার পর থেকে পরিমল পলাতক। পরিমলের খোঁজে পুলিশ বিশেষ দল গঠন করেছে। জানা গিয়েছে, তদন্তে নেমে পুলিশ পরিমলের বেশ কয়েকটি শাখায় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের (Bank Account) হদিস পেয়েছে। ময়নাগুড়ি (Mainaguri) থানার আইসি সুবল ঘোষ বললেন, ‘তদন্ত শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে তদন্তের আরও কিছুটা অগ্রগতি সম্ভব বলে আমরা আশাবাদী।’

গত রবিবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের আপ্তসহায়ক পরিচয় দিয়ে পরিমল রায় নামে এক তরুণ চাকরি দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন মেখলিগঞ্জের বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বিশ্বনাথ শীল। সোমবার আরও পাঁচজন এসে ময়নাগুড়ি থানায় একইরকমের অভিযোগ দায়ের করেন। ঘটনার শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। শুরু হয় রাজনৈতিক তর্জা। ঘটনার পর নিশীথের বক্তব্য, ‘পরিমল রায় নামে আমার কোনও কর্মী আগেও ছিল না, এখনও নেই। কেউ যদি আমার আপ্তসহায়কের পরিচয় দিয়ে টাকা তোলে, তার দায় আমার নয়।’

পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের হবার পর পুলিশ একাধিকবার অভিযোগকারীদের সঙ্গে কথা বলেছে। সেইসঙ্গে বেশ কয়েকজন যাঁরা ঘটনার সাক্ষী ছিলেন, তাঁদের সঙ্গেও পুলিশের কথা হয়েছে। পলাতক পরিমলের খোঁজও শুরু হয়েছে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | শহরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে ‘অচল’ ট্রাক! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রণব সূত্রধর, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার স্টেশন (Alipurduar) এলাকা থেকে রেকের...

Potato | আলু না কি রাজনৈতিক পাশার ঘুঁটি? ফলন বাড়লেও লোকসানে দিশেহারা চাষি, ভোটব্যাংকে আশঙ্কার মেঘ

সপ্তর্ষি সরকার, ধূপগুড়ি: যত কাণ্ড আলুতে। ভোটের বাজারে আলুও...

Alipurduar | ‘যেটা করছ সেটাই করো’, সুকান্ত মজুমদারের ‘পাচার’ খোঁচায় ফুঁসছেন তৃণমূলের প্রকাশ!

আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে এবার ব্যক্তিগত আক্রমণ ও আইনি...

Sukanta Majumdar | ক্ষমতায় এলেই জেলায় হবে মেডিকেল কলেজ! পতিরামে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় বড় প্রতিশ্রুতি সুকান্তর

পতিরাম: শনিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে (Patiram) পৌঁছাল...