শনিবার, ১৪ মার্চ, ২০২৬

Mumbai | মেট্রোর পিলারের নীচে পিষে গেল অটো! মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার দুপুরে মুম্বইয়ের (Mumbai) মুলুন্দ এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল বাণিজ্যনগরী। নির্মীয়মাণ মেট্রোর পিলারের একটি অংশ ভেঙে পড়ে (Metro pillar collapse) প্রাণ হারালেন এক ব্যক্তি। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

জানা গিয়েছে, এদিন মুম্বইয়ের ব্যস্ত এলবিএস রোডে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেই সময় মেট্রোর পিলারে ঢালাইয়ের কাজ চলছিল। আচমকাই সিমেন্টের একটি বড় স্ল্যাব উপর থেকে সরাসরি নীচে চলন্ত একটি অটো রিকশার উপর ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলেই পিষে যায় অটোটি। পাশাপাশি দাঁড়িয়ে থাকা একটি গাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে।

খবর পাওয়া মাত্রই দমকল, স্থানীয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপ সরিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত, অটোতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি অবিলম্বে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে যে মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে।

মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (MMRDA) পরিস্থিতির উপর নজর রাখছে। তবে এই ঘটনায় মেট্রো প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের বড়সড়ো প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যস্ত রাস্তায় এমন গাফিলতি কীভাবে হল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

PM Modi Visit Bengal | আকাশে নজর বায়নোকুলারে, রাজপথে ৩ হাজার পুলিশ! মোদির ব্রিগেডে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার ব্রিগেডের মেগা শো-তে (Brigade...

Brigade Parade Ground | ব্রিগেডে দক্ষিণেশ্বর মন্দির! মোদির মঞ্চে এবার কৃষ্টি-সংস্কৃতির ছোঁয়া, ‘থিম পুজো’ বলে কটাক্ষ তৃণমূলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ব্রিগেডের মঞ্চে এবার আদ্যোপান্ত বাঙালিয়ানা...

US Military Plane Crash Iraq | ইরাকে ভেঙে পড়ল মার্কিন সামরিক বিমান, ৬ জনের মৃত্যু কবুল আমেরিকার, কারণ ঘিরে ধোঁয়াশা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিম ইরাকের আকাশে ভয়াবহ দুর্ঘটনার কবলে...

Strait of Hormuz Safe Passage | বিশ্বজুড়ে যুদ্ধের মেঘ, বন্ধুত্বের হাত বাড়িয়ে হরমুজ প্রণালীতে ভারতকে ‘সেফ প্যাসেজ’ দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে ভারতের...