MunawarFaruqui ! বিতর্ক ভুলে খুশির আমেজ, দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন কমেডিয়ান মুনাওয়ার ফারুকি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গোপন বিয়ের পর এবার খুশির খবর। দ্বিতীয়বার বাবা হলেন মুনাওয়ার ফারুকি (MunawarFaruqu)। বিতর্কের রাজা হোন বা কমেডি মঞ্চের সম্রাট, মুনাওয়ার ফারুকি সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। ২০২৪ সালের মে মাসে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রূপটান শিল্পী মেহজাবিন কোটওয়ালার (MehzabeenCoatwala) সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই কৌতুকশিল্পী। কাউকে টের পেতে না দিয়ে সারা দেশবাসীকে চমকে দিয়েছিলেন তিনি। এবার সেই নতুন সংসারে এল আরেক নতুন সদস্য। দ্বিতীয় স্ত্রীর কোলে এল ফুটফুটে সন্তান।

মুনাওয়ারের ব্যক্তিগত জীবন বরাবরই চড়াই-উতরাইয়ে ভরা। বছর দুয়েক আগে হিন্দু দেব-দেবীকে নিয়ে ‘চটুল রসিকতা’র অভিযোগে জেল খাটতে হয়েছিল তাঁকে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংস শুরু করেন তিনি। যদিও বিয়ের খবর চেপে রাখা নিয়ে তাঁকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। তবে বর্তমানে পিতৃসুখ উপভোগ করতে ব্যস্ত এই কমেডিয়ান।

৩৪ বছর বয়সী মুনাওয়ারের প্রথম বিয়ে হয়েছিল ২০১৭ সালে জ্যাসমিনের সঙ্গে। তিন বছর সংসার করার পর ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর  ২০২২ সালে তাঁরা আইনিভাবে সেই সম্পর্কে ইতি টানেন। ২০২৪ সালে ‘বিগ বস ১৭’ (BigBoss17) জেতার পর মেহজাবিন কোটওয়ালার সঙ্গে নতুন জীবন শুরু করেন মুনাওয়ার। তাঁদের সেই ঘরোয়া বিয়েতে শোবিজ জগত থেকে আমন্ত্রিত ছিলেন একমাত্র অভিনেত্রী হিনা খান।

বর্তমানে দুই থেকে তিন হওয়ার আনন্দ উপভোগ করছেন এই দম্পতি। তার সঙ্গে এখন মুনাওয়ারের অনুরাগী মহলে খুশির হাওয়া বইছে।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Trisha Krishnan | বিজয়ের ‘প্রেমিকা’ তৃষাকে ১২ কোটির টোপ উদয়নিধির! তামিল রাজনীতিতে নতুন ধামাকা?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তামিলনাড়ুর বিধানসভা ভোটে হেরে ক্ষমতাচ্যুত...

Mouni Roy-Suraj Nambiar Separation | ভাঙল চার বছরের সংসার, বিচ্ছেদের খবরে সিলমোহর দিলেন মৌনী!

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল।...

Locket Chatterjee | ‘কারও পেটে লাথি পড়তে দেব না’! হুঙ্কার লকেটের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় পালাবদল...