Balurghat | গোরু ধরতে রাস্তায় পুরসভা প্রশাসন! হাজির চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিরা

শেষ আপডেট:

বালুরঘাট: মালিকানা রয়েছে এমন গবাদিপশু বালুরঘাট পুরসভা এলাকায় যত্রতত্র অবাধে ঘুরছে। যার ফলে বালুরঘাটের রাস্তায় দিন দিন বাড়ছে যানজট, বাড়ছে দুর্ঘটনাও। সম্প্রতি বেশ কয়েকবার গোরু এবং ষাঁড়ের গুঁতোয় একাধিক শহরবাসী জখম হয়েছেন। এমত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়ানো অন্যের গবাদিপশু ধরপাকড় শুরু করল বালুরঘাট পুরসভা প্রশাসন৷ সোমবার রাতে বালুরঘাট শহর জুড়ে চলে এই অভিযান। যেখানে হাজির ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি বিপুল কান্তি ঘোষ সহ পুরসভার অন্যান্য জনপ্রতিনিধি। আজ বালুরঘাট থানা মোড় থেকে এই অভিযান শুরু হয়। অভিযানে বেশ কয়েকটি গোরু ধরা হয়। গভীর রাত পর্যন্ত এই অভিযান গোটা শহরে চলবে বলে জানা গিয়েছে৷ গোরুর মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।

Anupam Bagchi
Anupam Bagchi
Anupam Bagchi is working as Sub Editor. Presently he is attached with Uttarbanga Sambad Digital. He is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Patiram | লক্ষ্মীর ভান্ডার না কি অন্নপূর্ণার ভান্ডার? টাকা না ঢোকায় সিএসপি কেন্দ্রে ভিড় বাড়ছে মহিলাদের

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: সকাল থেকেই পতিরামের (Patiram) বিভিন্ন সিএসপি কেন্দ্রে...

Party office | রাতারাতি ফের রঙ বদলাল পার্টি অফিস, ঘাসফুল সরিয়ে উড়ল কাস্তে-হাতুড়ি! 

বিশ্বজিৎ প্রামাণিক,পতিরাম: বোল্লা গ্রাম পঞ্চায়েতের বাউলের বাজারের ‘সেই’ পার্টি...

Dakshin Dinajpur | অফিস ফেরাতে বিজেপি নেতার ‘হাতজোড়’! ঘরবন্দি তৃণমূল নেতারা

সুবীর মহন্ত ও বিশ্বজিৎ প্রামাণিক, বালুরঘাট ও পতিরাম: নির্বাচনের...