রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

TMC Leader With Gun | আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি তৃণমূল নেতার! ভিডিও ভাইরাল হতেই জলঙ্গিতে গ্রেপ্তার সিরাজুল  

শেষ আপডেট:

বহরমপুরঃ প্রকাশ্যে পিস্তল হাতে (TMC Leader With Gun) দাপাদাপি, প্রাণনাশের হুমকি এবং অশান্তি ছড়ানোর অভিযোগে শেষমেশ পুলিশের জালে ধরা পড়লেন মুর্শিদাবাদের জলঙ্গির দাপুটে তৃণমূল নেতা সিরাজুল শেখ। বুধবার জলঙ্গির এই হাড়হিম করা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। নড়েচড়ে বসে প্রশাসনও। দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত সিরাজুলকে গ্রেফতার করে পুলিশ এবং তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। (যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলঙ্গি এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সিরাজুল শেখের সঙ্গে বাবর আলি নামে এক তৃণমূল কর্মীর পুরনো কোনো বিবাদ ছিল। বুধবার সেই বিবাদ চরম আকার ধারণ করে। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে সিরাজুল নিজের কোমরে গোঁজা পিস্তল বের করে বাবর আলির দিকে তেড়ে যান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সিরাজুল কেবল বাবর আলিকে লক্ষ্য করেই নয়, বরং আশেপাশে থাকা অন্য মানুষ যারা তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন, তাঁদের দিকেও বন্দুক তাক করে হুমকি দিচ্ছেন। দিনদোপাহারে একজন রাজনৈতিক নেতার এই মূর্তিতে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই জলঙ্গি থানার পুলিশ এলাকায় পৌঁছায় এবং হাতেনাতে পাকড়াও করে অভিযুক্ত তৃণমূল নেতাকে।

পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি ওয়ান শটার পিস্তল উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইন ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের দাবি, শাসক দলের নেতাদের হাতে এখন পুলিশের বদলে বন্দুক থাকছে। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইন আইনের পথে চলবে এবং দল কোনো অসামাজিক কার্যকলাপকে প্রশ্রয় দেয় না।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Berhampore | ডোমকলে রহস্যমৃত্যু: পরিত্যক্ত গাড়ির ভেতর মিলল পচা-গলা দেহ, এলাকায় তীব্র চাঞ্চল্য

পরাগ মজুমদার,বহরমপুর: রাস্তার ধারের একটি গেস্ট হাউস সংলগ্ন গ্যারেজ।...

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Mamata Banerjee | বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিপুল জয়, ‘তারেক ভাই’কে ফুল-মিষ্টি পাঠালেন মমতা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh...