রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

Migrant Worker Death | মেয়ের বিয়ের দেনা আর মেটানো হল না, পঞ্জাবে রহস্যজনক মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের

শেষ আপডেট:

বহরমপুর: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক (Migrant Worker Death)। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের পর এবার পঞ্জাবে রহস্যজনক মৃত্যু হল বছর চল্লিশের মহিদুল শেখের। মঙ্গলবার তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই বহরমপুরের খলিলাবাদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে কোনও গভীর ষড়যন্ত্র বা হেনস্থা রয়েছে কি না, তা নিয়ে পরিবারের পক্ষ থেকে তদন্তের দাবি তোলা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মহিদুল শেখের পরিবারে আর্থিক অনটন দীর্ঘদিনের। সম্প্রতি স্ত্রীর চিকিৎসা এবং মেয়ের বিয়ে দিতে গিয়ে বাজারে বিপুল অংকের ঋণ হয়ে গিয়েছিল তাঁর। সেই দেনা মেটানোর জন্য এলাকায় কাজ না পেয়ে মাস কয়েক আগে পাঞ্জাবের একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে একটি ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন মহিদুল।

মঙ্গলবার মহিদুলের বাড়িতে একটি ফোন আসে, যেখানে জানানো হয় মহিদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী কারণে মহিদুলের এই অবস্থা হলো, তা নিয়ে পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। তবে শ্রমিকের পরিবারের দাবি, সুস্থ-সবল মহিদুলের এমন অস্বাভাবিক মৃত্যু নিছক দুর্ঘটনা হতে পারে না।

মৃতের স্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, “ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ইদানীং বাঙালি শ্রমিকদের গণপিটুনি বা হেনস্থার শিকার হতে হচ্ছে। আমার স্বামীকেও কি তেমন কোনও পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল? আমরা এই ঘটনার সঠিক তদন্ত চাই।”

মুর্শিদাবাদ জেলায় কর্মসংস্থানের অভাবে বারবার শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়া এবং সেখানে গিয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় জেলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...

Mamata Banerjee Asansol Rally | ‘বিজেপিকে উৎখাত করে তবেই দিল্লি যাব’, ভোটারদের অধিকার রক্ষায় হুঙ্কার মমতার

আসানসোল: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনৈতিক পারদ...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...