Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে খুনের ঘটনায় সিটের হাতে গ্রেপ্তার (Arrest) মূল অভিযুক্ত। ধৃতের নাম, ইনজামুল হক। সে জাফরাবাদের পাশের গ্রাম শুলিপাড়ার বাসিন্দা।

এবিষয়ে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার জানান, ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল ইনজামুল। সিসিটিভি ফুটেজে যাতে কিছু না থাকে, তার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল সে। মুর্শিদাবাদের ঘটনায় (Murshidabad Violence) ইতিমধ্যে একাধিক মামলা দায়ের হয়েছে। তদন্তে ইনজামুলের নাম উঠে আসে। এরপর তার খোঁজ শুরু করেন আধিকারিকরা। জানা যায়, তার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। পেশায় রাজমিস্ত্রি ইনজামুলকে এই ঘটনার মূল পাণ্ডা বলছেন তদন্তকারী আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার তদন্তে গতি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। বাবা-ছেলে খুনের ঘটনায় এর আগে গ্রেপ্তার করা হয়েছিল ২ জনকে। এদিন আরও একজন গ্রেপ্তার হওয়ায় এই সংখ্যা দাঁড়াল ৩ জন। এদিন খুনের জায়গা থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক টিম। মুর্শিদাবাদের ঘটনায় এখনও পর্যন্ত ২৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। জাফরাবাদে গত শনিবার এক পরিবারের বাড়িতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী। বাবা এবং ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তপ্ত হয়ে ওঠে জাফরাবাদ। মুর্শিদাবাদের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন এডিজি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। দোকানপাটও খুলছে। পাশাপাশি ৮৫ জন ঘরছাড়া বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Meets Mithun Chakraborty | ব্যস্ত সফরের আগে মহাগুরুর দুয়ারে মুখ্যমন্ত্রী! শুভেন্দুকে ‘সেরা’ সার্টিফিকেট মিঠুনের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা...

Asansol | পুলিশ ফাঁড়িতে দুষ্কৃতী তাণ্ডব, রণক্ষেত্র এলাকা! পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস

রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল: শুক্রবার রাতে আসানসোলের (Asansol) রেলপার এলাকায়...

Weather Update | দিনে প্যাচপ্যাচে গরম, রাতে ঝড়-বৃষ্টির তাণ্ডব! আবহাওয়ার মেজাজ নিয়ে বড় সতর্কতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রোদ আর বৃষ্টির এই লুকোচুরি...

Terrorist Killed | আফ্রিকায় খতম আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি, ঘোষণা ট্রাম্পের

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ঘোষণা...