‘আমার রাজ্য মণিপুর জ্বলছে’, কেন্দ্রকে হস্তক্ষেপের আর্জি মেরি কমের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বিজেপি সরকারের সঙ্গে পুলিশ এবং আদিবাসীদের সংঘর্ষ চলছে। বুধবার অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তরফে আদিবাসী ঐক্য মিছিলের ডাক দেওয়া হয়েছিল মণিপুরের চূড়াচাঁদপুর জেলায়। সেই মিছিলকে কেন্দ্র করে চূড়ান্ত আকার ধারণ করে পরিস্থিতি। বহু এলাকায় মারধর, দোকানপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার জেরে মণিপুরের আটটি জেলায় কারফিউ জারি করা হয়েছে। গোটা রাজ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামী ৫ দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে।

এমনই উদ্বেগজনক পরিস্থিতিতে আন্তর্জাতিক অ্যাথলিট মেরি কম কেন্দ্র সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার মেরি কম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশে টুইট করে লিখেছেন, ‘আমার রাজ্য মণিপুর জ্বলছে। দয়া করে সাহায্য করুন।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন থেকেই মণিপুরে অশান্তি চলছিল। রাজ্যের বনাঞ্চল এবং জলাভূমির উপর জনজাতি মানুষদের অধিকার কেড়ে নেওয়ার অভিযোগে আন্দোলন চলছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। রাজ্য প্রশাসনের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংহতি মিছিলের ডাক দিয়েছিল রাজ্যের জনজাতি ছাত্র ইউনিয়ন(এটিএসইউএম)। সম্প্রতি সে রাজ্যের মেইতেই সম্প্রদায় তাদের তফসিলি উপজাতিভুক্ত করার দাবি তুলেছে। কিন্তু রাজ্যের তফসিলি সম্প্রদায়গুলি একযোগে তার বিরোধিতা করছে। সম্প্রতি মণিপুর হাইকোর্ট মেইতেইদের এই দাবিটি বিবেচনা করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। তারপরই উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। দেশ

Categories
Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a working Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sub Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Delhi | দিল্লিতে জারি ‘হাই অ্যালার্ট’! বড়সড় জঙ্গি হামলার আশঙ্কা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লিতে (Delhi) বড়সড় জঙ্গি...

Tamil Nadu | তামিলনাডুর মসনদে এবার ‘থালাপতি’! ভিসিকে-আইইউএমএল-এর সমর্থনে নিশ্চিত বিজয়ের জয়যাত্রা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণী রাজনীতির দীর্ঘদিনের দাপুটে শক্তি...

Punjab Minister Arrested | অর্থপাচার মামলায় ইডির জালে পঞ্জাবের মন্ত্রী! প্রতিহিংসার অভিযোগে সরব কেজরিওয়াল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) নিশানায়...

TVK Allegation Controversy | তামিলনাড়ুর মসনদে বসার আগেই বড় ধাক্কা! বিজয়ের বিরুদ্ধে ‘জালিয়াতি’র অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে নাটকের পর নাটক।...