Myanmar | মায়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার ! নির্বাচনের ঘোষনা জান্তা সরকারের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি ও গণতন্ত্রপন্থীদের চাপে শেষ পর্যন্ত পিছু হটল মায়ানমারের (Myanmar) জান্তা সরকার (Junta government)। সেদেশের জেনারেল মিন আং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার বৃহস্পতিবার জরুরি অবস্থা প্রত্যাহারের কথা ঘোষনা করে। গণতান্ত্রিক কার্যকলাপের ওপর বিধিনিষেধ তোলার কথা ঘোষণা করেছে। পাশাপাশি জানানো হয়েছে, মায়ানমারে ডিসেম্বরে ভোট হবে।

২০২১ সালে ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতন্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সু চির দল ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (National League for Democracy) নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে দিয়েছিল মায়ানমার সেনা (Myanmar Army)। শুরু হয়েছিল জান্তা সরকারের শাসন। গত সাড়ে চার বছর ধরে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিক ভাবে নিশানা করেছে মায়ানমার সেনা। কিন্তু গত নভেম্বর থেকে সেদেশের তিন বিদ্রোহী গোষ্ঠী জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। এতে দেশের একটা বড় অংশ জান্তা সরকারের হাতছাড়া হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এমন পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

জানুয়ারিতে ওই বিদ্রোহী জোটের একটি গোষ্ঠী যুদ্ধবিরতি চুক্তি করলে হ্লাইং সরকার (Hlaing Government) কিছুটা স্বস্তি পেলেও তা বেশিদিন স্থায়ী হয়নি।

এদিকে মায়ানমারে গৃহযুদ্ধ থামাতে এক বছর ধরে তৎপর হয়েছে চিন। তাই জেনারেল হ্লাইংয়ের নতুন ঘোষণায় অনেকে বেজিংয়ের ভূমিকা দেখতে পাচ্ছেন।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

DonaldTrump | ফের আইনি ধাক্কা খেলেন ট্রাম্প ! বিশ্বজুড়ে ১০ শতাংশ শুল্ক আরোপকে ‘অবৈধ’ ঘোষণা করল মার্কিন আদালত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বার হোয়াইট হাউসে (White House)...

India’s gas-based economy goals | বিশ্ব বাজারে ভারতের মাস্টারস্ট্রোক | মোজাম্বিকে ফের শুরু বিপিসিএল-এর মেগা গ্যাস প্রকল্পের কাজ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কালো মেঘ...

Hormuz Strait | শান্তি প্রস্তাবের মাঝেই উত্তাল পারস্য উপসাগর | পেন্টাগনের ‘আত্মরক্ষা’ বনাম তেহরানের ক্ষোভ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭ এপ্রিলের সাময়িক যুদ্ধবিরতি শেষে...

Teesta Project | তিস্তা প্রকল্পে এবার ড্রাগনের প্রবেশ! বেজিংকে বড় প্রস্তাব ঢাকার, বদলে যাচ্ছে কি ভূ-রাজনীতি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে এক বড়...