বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

Myanmar | মায়ানমারের হাসপাতালে সামরিক বাহিনীর বিমান হামলা! নিহত অন্তত ৩৪, আহত ৮০

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মায়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির (Arakan Army) নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৩৪ জন রোগী ও চিকিৎসা কর্মী নিহত এবং ৮০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। স্থানীয় উদ্ধারকর্মী এবং জনৈক সংবাদ মাধ্যমের সূত্রে বৃহস্পতিবার এই খবর জানা গেছে। বুধবার রাতে রাখাইন রাজ্যের ম্রাউক-উ (Mrauk-U) শহরে এই হামলার ঘটনা ঘটে। উল্লেখ্য, ম্রাউক-উ গত বছর ফেব্রুয়ারি মাস থেকে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্রের খবর, একটি সামরিক জেট ফাইটার বুধবার রাত ৯টা ১৩ মিনিট নাগাদ দুটি বোমা ফেলে। একটি বোমা হাসপাতালের রিকভারি ওয়ার্ডে এবং অন্যটি প্রধান কাঠামোর কাছে আঘাত হানে। এতে হাসপাতালের বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে যায়।

ঘটনা প্রসঙ্গে একজন উদ্ধারকারী জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে ১৭ জন পুরুষ ও ১৭ জন নারীর মৃত্যু নথিভুক্ত করেছেন। আরাকান আর্মির মুখপাত্রের দাবি, নিহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন।

উল্লেখ্য, চলতি গৃহযুদ্ধের কারণে রাখাইনের বেশিরভাগ হাসপাতাল বন্ধ থাকায় এই চিকিৎসাকেন্দ্রটি এলাকার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করত এবং সম্প্রতি ডাক্তাররা সেখানে পরিষেবা দেওয়া শুরু করেছিলেন। যদিও দেশটির শাসক সামরিক কর্তৃপক্ষ প্রকাশ্যে এই হামলার দায় স্বীকার করেনি, তবে উদ্ধারকারী দলের কর্মকর্তারা দাবি করেছেন যে, একটি জেট ফাইটার দ্বারাই এই আক্রমণ চালানো হয়।

Share post:

Popular

More like this
Related

Bangladesh | সংখ্যালঘু নির্যাতনের অধিকাংশ ঘটনাই ‘অসাম্প্রদায়িক’, দিল্লির উদ্বেগের পর পরিসংখ্যান প্রকাশ বাংলাদেশের

ঢাকা: বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ বারবার উঠছে,...

Machado Nobel Prize Controversy | পদক ট্রাম্পকে ‘উপহার’, মাচাদোর কাণ্ডে চরম ক্ষুব্ধ নোবেল কমিটি

অসলো: ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর অভূতপূর্ব কাণ্ডকারখানায়...

Manipur | খেলার মাঠেও থাবা অশান্তির! মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রাজস্থানের খুদে অ্যাথলিটরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেডেল জয়ের স্বপ্ন নিয়ে সুদূর...

Hiran Chatterjee | দ্বিতীয় ইনিংস শুরু হিরণের! বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন...