রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

চা বাগানে নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ

শেষ আপডেট:

নকশালবাড়ি: চা বাগানে এক নার্সিং ছাত্রীর রহস্যমৃত্যু। মৃত তরুণীর নাম প্রিসখা ওরাওঁ (১৯)। বাড়ি নকশালবাড়ি চা বাগানের ফাগু লাইনে। ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী একটি বেসরকারি নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। খড়িবাড়িতে মাসির বাড়িতে থেকেই সে পড়াশোনা করত। বৃহস্পতিবার সন্ধ্যায় সে বাড়ি আসে। রাতে শোয়ার ঘরে গলায় চাদর পেঁচিয়ে ঝুলে পড়ে। পরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার মেয়েটির দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Dhupguri | মহাত্মা গান্ধিকে ‘দেশদ্রোহী’ তকমা! ভোটের মুখে ধূপগুড়ির বিজেপি প্রার্থীর বেফাঁস মন্তব্য, তুঙ্গে বিতর্ক

ধূপগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জোরদার প্রচারে নেমে...

PM Modi Siliguri Rally | ‘রিচার ছক্কা আমাকে অনুপ্রাণিত করে’, শিলিগুড়ির মঞ্চে ঘরের মেয়ের দাপট মনে করিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা মোদির  

শিলিগুড়ি: রাজনীতির ময়দানে লড়াইয়ের মাঝেও শিলিগুড়ির জনসভায় উঠে এল...

PM Modi Siliguri Rally | ‘টুকরে টুকরে গ্যাং’-এর মদতদাতা তৃণমূল! শিলিগুড়ির সভা থেকে সুর চড়ালেন প্রধানমন্ত্রী মোদি  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের আবহে ফের একবার...

PM Narendra Modi | ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের বিদায় নিশ্চিত!’, কাওয়াখালির সভার শুরুতেই মোদির নিশানায় ঘাসফুল শিবির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলায় বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উত্তরবঙ্গের...