মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

Lalbagh | লালবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিযায়ী স্বামী চেন্নাইয়ে, ঘরে পড়ে ছিল ক্ষতবিক্ষত দেহ!

শেষ আপডেট:

লালবাগ: মুর্শিদাবাদের ভগবানগোলা সংলগ্ন এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত গৃহবধূর নাম সারভিনা বিবি। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা লুটপাট চালিয়ে ওই মহিলাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সারভিনা বিবির স্বামী রফিকুল ইসলাম বর্তমানে চেন্নাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। তাঁর শ্বশুর-শাশুড়িও কর্মসূত্রে কলকাতায় থাকেন। বাড়িতে নিজের দুই নাবালক সন্তানকে নিয়ে একাই থাকতেন সারভিনা। সোমবার সকালে প্রতিবেশীরা তাঁকে দেখতে না পেয়ে ডাকাডাকি শুরু করেন। কোনও সাড়াশব্দ না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে তাঁরা সারভিনার ঝুলন্ত দেহ দেখতে পান। সারভিনার পরিবারের দাবি, এটি সাধারণ আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত খুন। নিহতের দিদি মর্জিনা বিবির অভিযোগ, “বোনের গলায়, গালে এবং শরীরের অন্যান্য অংশে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। বাড়ি থেকে নগদ টাকাও গায়েব।” পরিবারের অনুমান, দুষ্কৃতীরা টাকা লুট করার উদ্দেশ্যে বাড়িতে ঢোকে এবং সারভিনাকে শ্বাসরোধ করে খুন করার পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে পুরনো কোনও শত্রুতা নাকি নিছকই ডাকাতির উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share post:

Popular

More like this
Related

Nipah Virus Bengal | বাংলায় নিপা ভাইরাসের হানা! আক্রান্ত বারাসতের ২ নার্স, তড়িঘড়ি নজরদারি শুরু নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফের থাবা বসাল প্রাণঘাতী...

Citizenship via CAA | অপপ্রচারে কান না দিয়ে সুফল! সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেল বাংলাদেশ থেকে আসা পরিবার

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে কেন্দ্র...

Winter Forecast | পৌষের শেষে শীতের ঝোড়ো ব্যাটিং, পারদ নামল ১২ ডিগ্রিতে: সংক্রান্তি থেকে সরস্বতী পুজো পর্যন্ত চলবে স্পেল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুর্দান্ত ইনিংসের পর মাঝপথে কিছুটা...

Samir Putatundu | প্রয়াত পিডিএস প্রতিষ্ঠাতা সমীর পুততুণ্ড, ‘নিজের কাউকে হারালাম’, শোকাতুর মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজনীতির এক বর্ণময় চরিত্রের...