নানা অছিলায় প্রতিবেশীদের থেকে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও দম্পতি!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নানা অছিলায় প্রতিবেশীদের থেকে দেড় কোটি টাকা হাতিয়ে উধাও নৈহাটির এক দম্পতি! ঘটনাটিকে ঘিরে শোরগোল পড়েছে এলাকায়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।

নৈহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লি এলাকার দম্পতি বিশ্বজিৎ মজুমদার ও সোমাশ্রী লাহিড়ী মজুমদার। অভিযোগ, বিভিন্ন লোকের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় কোটি টাকা তোলেন ওই দম্পতি। কাউকে অল্প টাকায় বেশি সুদ পাইয়ে দেওয়ার নামে, কাউকে আবার দ্বিগুণ ফেরতের প্রলোভন দেখিয়ে টাকা তুলেছিলেন তাঁরা। এমনকি, কাউকে আবার চাকরি পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিলেন।

এদিকে, চাকরি, দ্বিগুণ টাকা না মিলতেই সমস্যার শুরু হয়। টাকা ফেরত চাইতে শুরু করেন গ্রাহকরা। প্রথমে এড়িয়ে গেলেও পরে কয়েকজনকে ওই দম্পতি হুমকি দেন বলে অভিযোগ। এরপর শনিবার থেকে উধাও হয়ে পড়েন ওই দম্পতি। গতকালই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন প্রতারিতরা। এরপরই ওই দম্পতির খোঁজ শুরু করে পুলিশ।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Abhishek Banerjee | তদন্ত চলবে, তবে মিলল স্বস্তি! হাইকোর্টে ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

CM Shuvendu Adhikari | মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী, সৃজনী প্রেক্ষাগৃহে আজ উচ্চপর্যায়ের বৈঠক

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর...

Re-Election 2026 | ফলতায় পুনর্নির্বাচনে বেলা ১১টা পর্যন্ত ৪২.৮৩ শতাংশ ভোট, এলাকাছাড়া তৃণমূল প্রার্থী জাহাঙ্গির

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ফলতায় পুনর্নির্বাচনের (Re-Election 2026) দিন...

Weather Update | উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, গরমের দাপট অব্যাহত দক্ষিণে, স্বস্তি ফিরবে কবে?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গজুড়ে অস্বস্তিকর গরমের দাপট বজায়...