জি ৭ শীর্ষ সম্মেলনে যোগ দিতে হিরোশিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যাবেন আরও ২ দেশে

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জি ৭ সম্মেলনে যোগ দিতে জাপানের হিরোশিমায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকেলেই তিনি হিরোশিমা বিমানবন্দরে অবতরণ করেন। জি ৭ গোষ্ঠীর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি এবং জাপান। তবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার আমন্ত্রণে এই জি ৭ সদস্য রাষ্ট্রগুলির শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত দেশ হিসাবে যোগ দিচ্ছে ভারত।

এদিন হিরোশিমায় পৌঁছেই টুইট করে মোদি জানান, বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে। জানা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও হিরোশিমায় থাকবেন। মোদির সঙ্গে তাঁরও দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এবারের জি ৭ শীর্ষ বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার পরমাণু বোমা হামলায় ধ্বংসপ্রাপ্ত হিরোশিমায় মহাত্মা গান্ধীর একটি আবক্ষমূর্তির উন্মোচন করার কর্মসূচিও রয়েছে মোদির। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, জাপানের পাশাপাশি পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Suvendu Adhikari | কংগ্রেসের ছাত্র নেতা থেকে বাংলার মুখ্যমন্ত্রী, এক অবিস্মরণীয় পথচলা  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাংলার রাজনৈতিক মানচিত্রে এক ঐতিহাসিক...

Suvendu Adhikari | মসনদে ‘নন্দীগ্রামের নায়ক’: লোকভবনে পৌঁছে সরকার গঠনের আর্জি শুভেন্দুর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের...

WB CM 2026 | ‘শুভেন্দু ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি’, মুখ্যমন্ত্রী বাছাই নিয়ে মন্তব্য শায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: "শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) ছাড়া...

Suvendu Adhikari | ‘মোদিজির নেতৃত্বে বাংলার নবনির্মান’, মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষের স্বপ্নপূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে...