Narendra Modi | মুকুটে নতুন পালক, মোদির এক্স হ্যান্ডলে ফলোয়ারের সংখ্যা ছাড়াল ১০০ মিলিয়ন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে জুড়ল আরও এক পালক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল ১০০ মিলিয়ন। আর এর ফলে তিনি হয়ে গেলেন বিশ্বের মধ্যে এক্স হ্যান্ডলে সবচেয়ে বেশি অনুসরণ করা রাজনীতিবিদ।
প্রসঙ্গত মাত্র তিন বছরে প্রধানমন্ত্রী মোদির অ্যাকাউন্টে যোগ দিয়েছেন তিন কোটি ব্যবহারকারী। এক্স হ্যান্ডলে অনুগামীদের দিক থেকে প্রধানমন্ত্রী মোদি শুধু দেশের নয়, বিশ্বের অন্যান্য নেতাদের থেকেও অনেক এগিয়ে। যেখানে এক্স হ্যান্ডলে রাহুল গান্ধির ফলোয়ারের সংখ্যা ২৬.৪ মিলিয়ন, অরবিন্দ কেজরিওয়ালের ২৭.৫ মিলিয়ন, অখিলেশ যাদবের ১৯.৯ মিলিয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় ৭.৪ মিলিয়ন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একারই ফলোয়ারের সংখ্যা ১০০ মিলিয়ন।
শুধু তাই নয় এক্স হ্যান্ডলে তাঁকে অনেক সেলিব্রিটিদের থেকেও বেশি অনুসরণ করা হয়। ক্রিকেটার বিরাট কোহলি, ফুটবলার নেইমার, টেলর সুইফট কিংবা লেডি গাগার মতো সেলিব্রিটিদেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনায় অনেক কম ফলোয়ার রয়েছে। তবে শুধু এক্স হ্যান্ডলে নয়, অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যথেষ্ট সক্রিয় প্রধানমন্ত্রী মোদী। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও মাধ্যমেও তিনি জনগণের সঙ্গে যুক্ত রয়েছেন।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

LIVE : West Bengal Election Results 2026 | পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রতি মুহূর্তের আপডেট

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শুরু হয়ে গেল রাজ্যের ২৯৩...

Live : West Bengal Election 2026 | রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনের সব আপডেট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেনজির নিরাপত্তার বলয়ের মধ্যে শুরু...

Secret-meeting | ১৫০ ঘণ্টার ‘কাউন্টডাউন’ শুরু! শাহের গোপন বৈঠক ঘিরে বিস্ফোরক দাবি ডেরেকের, নিশানায় দক্ষিণবঙ্গ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের ময়দানে এবার চরম ‘সাসপেন্স’।...