Recipe | গরম ভাতের সঙ্গী নারকেলবাটা দিয়ে শজনেডাঁটা! রইল রেসিপি

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম ভাতের সঙ্গে শজনেডাঁটার চচ্চড়ি বা ঝোল আমাদের অতি পরিচিত। তবে স্বাদ বদলাতে নারকেলবাটা দিয়ে শজনেডাঁটার এই মাখো মাখো রান্নাটি ট্রাই করে দেখতে পারেন। এটি বানানো যেমন সহজ, খেতেও তেমনই অসাধারণ।

উপকরণ:

প্রণালি:

১. প্রস্তুতি: প্রথমে শজনেডাঁটার আঁশ ছাড়িয়ে এক আঙুল পরিমাণ মাপে টুকরো করে কেটে নিন। এরপর ডাঁটাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।

২. মসলা কষানো: কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে গোটা সর্ষে ফোড়ন দিন। সর্ষে ফাটতে শুরু করলে একে একে নারকেলবাটা, সর্ষেবাটা, হলুদগুঁড়ো, মরিচগুঁড়ো, আদাবাটা এবং স্বাদমতো লবণ দিয়ে দিন। হালকা আঁচে মশলাটি কিছুক্ষণ ভেজে নিন।

৩. কষানো: মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিয়ে ভালো করে কষিয়ে নিন।

৪. রান্না: কষানো মশলায় আগে থেকে ধুয়ে রাখা শজনেডাঁটাগুলো দিয়ে দিন। এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ১০-১৫ মিনিট রান্না হতে দিন।

৫. নামিয়ে নেওয়া: ঝোল শুকিয়ে রান্নাটি মাখো মাখো হয়ে এলে ওপর থেকে সামান্য কাঁচা সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলবাটা দিয়ে শজনেডাঁটা। গরম গরম ভাতের সঙ্গে এটি পরিবেশন করুন।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | আম-চিকেনের যুগলবন্দি! গরমে শরীর ঠান্ডা রাখতে ট্রাই করুন ‘ম্যাঙ্গো চিকেন স্যালাড’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দক্ষিণবঙ্গের প্যাচপ্যাচে গরমে নাজেহাল জনজীবন।...

Recipe | বাটা মাছের জাদুকরী টুইস্ট! ঝাল-ঝোল নয়, এবার পাতে পড়ুক মুচমুচে ব্যাটার ফ্রাই

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়ির মেনুতে ফিশ ফ্রাই মানেই...

Recipe | গরম ভাতে জাস্ট জমে যাবে! জিভে জল আনা পুঁটি মাছের চচ্চড়ি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালি মানেই মাছের ভক্ত, আর...

Recipe | গরমে স্বাদবদল, কাঁচা আম দিয়েই বাড়িতে বানিয়ে ফেলুন ‘আমপোড়া মুরগি’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈশাখের তপ্ত দুপুরে শরীর ঠান্ডা...