Arthritis | বাতের ব্যথা কমছে না কিছুতেই? ভরসা রাখুন কয়েকটি ভেষজ উপাদানেই…

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাতের ব্যথা (Arthritis) এতটাই কষ্টকর যে, দৈনন্দিন কাজকর্ম করতেও সমস্যা হয়। পেইনকিলার খেয়েও অনেক সময় কোনও সুরাহা মেলে না। তবে জয়েন্ট শক্ত হয়ে হওয়া, জয়েন্ট ফুলে ওঠা, মারাত্মক ব্যথা ও যন্ত্রণা এই সব উপসর্গকে নিয়ন্ত্রণে রাখতে পারে কিছু ঘরোয়া টোটকা। বেশ কিছু ভেষজ উপাদান রয়েছে, যা বাতের ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারে।

অ্যালোভেরা

অ্যালোভেরার মধ্যেও রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। গাঁটের ব্যথা-যন্ত্রণা ও ফোলা ভাব কমায় এই ভেষজ। শরীরের যে অংশে যন্ত্রণা হচ্ছে, তার উপর অ্যালোভেরা জেল মালিশ করতে পারেন। এতে আরাম পাবেন। এছাড়া রোজ সকালে খালি পেটে অ্যালোভেরার রস পান করুন। এই পানীয় শরীরের ক্ষত নিরাময়ে সাহায্য করে।

হলুদ

হলুদের মধ্যে থাকা কারকিউমিন যৌগ, দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। এটি জয়েন্টের প্রদাহ কমায়। জয়েন্টের ব্যথা-যন্ত্রণা, ফোলা ভাব কমাতে রোজের ডায়েটে হলুদ রাখুন। হলুদ মেশানো দুধ, চা ইত্যাদি খেতে পারেন।

গ্রিন টি

অ্যালোভেরার রসের মতো গ্রিন টি-ও খেতে পারেন। জয়েন্টের প্রদাহ কমাতে গ্রিন টিয়ের জুড়ি মেলা ভার। এই চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। বাতের ব্যথা কমানোর পাশাপাশি হাড়ের স্বাস্থ্য উন্নত করে এই পানীয়।

আদা

আদায় অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে। যা বাতের ব্যথার কষ্ট কমাতে পারে। ব্যথা, ফোলাভাব, প্রদাহ থেকে মুক্তি দেয় আদা। রোজকার খাবারে আদা ব্যবহার করুন। এছাড়া গাঁটের উপর আদার তেল মালিশ করতে পারেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Hormone Balance | সুস্থ থাকবে শরীর! হরমোনের ভারসাম্য ফেরাতে পাতে রাখুন এই খাবারগুলি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মহিলাদের শরীরে হরমোনের সামান্য হেরফের...

Health Benefits | শুধু তৃষ্ণা মেটানো নয়, গরমে এক গ্লাস আমপোড়ার শরবত খাওয়ার উপকারিতা জেনে নিন…

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে বাইরে বেরোলেই শরীর যেন...

Beetroot | গরমেও পাতে থাক বিটের স্যালাড! তবে সুস্থ থাকতে মাথায় রাখুন কিছু জরুরি নিয়ম

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শীতের চেনা সবজি হলেও, বিট...

Summer Vegetables | লাউ বনাম ঝিঙে, গরমে অম্বল থেকে ওজন হ্রাস, বাজিমাত করবে কোন সবজি?

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মে মাসের গরমে শরীরকে ঠান্ডা...