Naushad Siddiqui | ৬০ লক্ষ নাম বিচারাধীন রেখে কেন ভোট? মমতাকে বয়কটের ডাক দিতে আর্জি নওশাদের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উঠল ভোট বয়কটের ডাক। রাজ্যে বিধানসভা ভোটের বাদ্যি বাজতেই আইনি জটিলতা ও ভোটার তালিকা নিয়ে সরব হলেন আইএসএফ-এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন এবং প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত না হওয়া সত্ত্বেও কেন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো, সেই প্রশ্ন তুলে সরাসরি ভোট বয়কটের ডাক দিলেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে আবেদন জানিয়ে নওশাদ বলেন, “৬০ লক্ষ মানুষের ভাগ্য ঝুলে রয়েছে। এঁদের মধ্যে কেউ যদি প্রার্থী হতে চান, তবে তিনি কী করবেন? নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে স্পষ্ট কোনো গাইডলাইন নেই। এত বিপুল সংখ্যক মানুষকে বাদ রেখে গণতন্ত্রের উৎসব অসম্পূর্ণ।” তিনি আরও যোগ করেন, “তৃণমূল নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে সোচ্চার হোন। যতক্ষণ না এই ৬০ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ ভোট ঘোষণা করা যাবে না। প্রয়োজনে তিনি ভোট বয়কটের ডাক দিন।” এই পরিস্থিতি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আইনি চ্যালেঞ্জ জানানোর ভাবনাও রয়েছে তাঁর।

এদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, চলতি সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। ভোটার তালিকার এই জটিলতা কাটাতে কাজ করছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতিরা। জানা গিয়েছে, ৬০ লক্ষের মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে ৮ লক্ষের বেশি মানুষ ভোটদানের অধিকার পাচ্ছেন বলে সূত্রের খবর। বাকি ৪৫ লক্ষের বিচার প্রক্রিয়াও দ্রুত শেষ করার চেষ্টা চলছে। বর্তমানে রাজ্যে প্রায় ৭০০ জন বিচারক এই বিপুল সংখ্যক ভোটারের ভাগ্য নির্ধারণে কাজ করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলা যাবে।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Lebanon | লেবাননে ফরাসি শান্তিরক্ষীদের ওপর হামলা! তীব্র নিন্দা জানাল ভারত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ লেবাননে (Lebanon) রাষ্ট্রসংঘের ফরাসি...

Narendra Modi | ‘নারী হয়তো সবকিছু ভুলে যেতে পারেন…কিন্তু’, বিরোধীদের কড়া বার্তা প্রধানমন্ত্রী মোদীর!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় মহিলা সংরক্ষণ বিল ও...

PM Narendra Modi | নারীর অধিকার কেড়ে নিয়ে উল্লাস বিরোধীদের! জাতির উদ্দেশে ভাষণে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লোকসভায় পাশ করানো যায়নি মহিলা...

Strait of Hormuz | হরমুজ প্রণালীতে ভারতীয় পতাকাবাহী জাহাজে গুলি ইরানের! রাষ্ট্রদূতকে তলব করল দিল্লি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz)...