গ্রেপ্তার করেছিলেন শাহরুখ পুত্রকে, চাকরি খোয়ালেন সেই এনসিবি আধিকারিক

শেষ আপডেট:

তপন বকসি, মুম্বই: ২০২১ সালে মুম্বইয়ে একটি প্রমোদতরণী কর্ডেলিয়া ক্রুজের পার্টিতে বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক ব্যবহার করেছিলেন, এই অভিযোগে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। এমনকি তার জন্য আরিয়ানকে হাজতবাস করতে হয়। কিন্তু তদন্তের সময়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো(এনসিবি) এই অভিযোগের পক্ষে কোনও তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। তার ফলে ওই ব্যুরোর তৎকালীন আধিকারিক সমীর ওয়াংখেড়েকে অন্য জায়গায় বদলি করে দেওয়া হয়।

২০২১ সালে কর্ডেলিয়া ক্রুজে অভিযান চালানোর সময় সেই তদন্তকারী দলের অন্যতম আধিকারিক ছিলেন বিশ্ব বিজয় সিংহ। কিন্তু আরিয়ান খানের মাদক সম্পর্কিত মামলায় এনসিবি আরিয়ান খানের বিরুদ্ধে তেমন কোনও তথ্য প্রমাণ দিতে না পারায় ওই ব্যুরোর আধিকারিক হিসেবে বিশ্ববিজয় সিংহকে সাসপেন্ড করা হয়েছিল। এবার সেই বিশ্ববিজয় সিংহকে নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর চাকরি থেকে সরিয়ে দেওয়া হল। শুধু আরিয়ান খানের মামলায় নয়, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অন্য একটি তদন্তে অকার্যকর হওয়ায় ২০২২ সালে এজেন্সির আধিকারিক হিসেবে বিশ্ববিজয় সিংহের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। খুব সম্প্রতি শেষ হয়েছে তার বিরুদ্ধে চলা সেই তদন্ত। তারপরই ওই এজেন্সি থেকে আধিকারিক হিসেবে বিশ্ব বিজয় সিংহকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার খবর সামনে আসে। এই খবর দেন এনসিবি আধিকারিক সত্যনারায়ন প্রধান। যদিও চাকরি হারানো বিশ্ব বিজয় সিংহ তার বিতাড়নের কারণ হিসেবে কোনও বক্তব্য প্রকাশ্যে আনেননি এখনও। ২০২১ সালে শাহরুখপুত্র আরিয়ান খানের বিরুদ্ধে ওঠা মামলায় আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণাদি না পেশ করতে পারার জন্য শাহরুখপুত্র আরিয়ানকে বেকসুর খালাস করে দেওয়া হয়। আর তদন্তকারী দলের প্রধান হিসেবে সমীর ওয়াংখেড়েকে বদলি করে দেওয়া হয় অন্যত্র।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Salman Khan | বিশ্নোইদের হুমকির মাঝেই সলমনের ‘গ্যালাক্সি’-তে সাপের হানা! শোরগোল বান্দ্রায়

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউডের ‘সুলতান’ সলমন খানের (Salman...

Govinda | নিরাপত্তারক্ষীর বাড়াবাড়ি, ক্ষুব্ধ গোবিন্দা! ছবিশিকারিদের কাছে চাইলেন ক্ষমা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তারকাদের ঘিরে অনুরাগীদের ভিড় বা...

Shah Rukh Khan | পোষ্যের জন্য মধ্যরাতে কবর খুঁড়েছিলেন শাহরুখ! কিং খানের অজানা পশুপ্রেমের গল্প ভাইরাল

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রুপোলি পর্দায় তাঁর রোমান্টিসিজম বা...

Mouni Roy | সংসার ভাঙার নেপথ্যে কারণ কী? মৌনির সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুরজ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী মৌনি রায় (Mouni...