শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

Bihar Election | সীমাঞ্চলে ১৪ আসনে জয়! সংখ্যালঘু ভোট ভাগের ‘ফসল’ ঘরে তুলল এনডিএ

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঠিক যেন ৫ বছর আগের পুনরাবৃত্তি। সেইবারও পশ্চিমবঙ্গে ঘেঁষা বিহারের(Bihar) সীমাঞ্চলে কংগ্রেসের সংখ্যালঘু ভোটে থাবা বসিয়ে ছিল আসাদউদ্দিন ওয়াইসির এআইমিম। এবারও তার ব্যতিক্রম ঘটল না। শুক্রবারের ভোটের(Election) ফল বলছে, এবার মিম এই এলাকার ২৪টি আসনের মধ্যে ৫টি দখল করেছে। যা গতবারের সমান। বিপরীতে মাত্র ৪টি আসনে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থীরা। তবে মর্যাদার লড়াইয়ে রাহুল গান্ধির দল কিশনগঞ্জ আসনটি ধরে রেখেছে। মাত্র একটিতে জয় পেয়েছে আরজেডি। কংগ্রেস-আরজেডি জোট ও মিমের মধ্যে ভোট কাটাকাটির সুযোগে ১৪টি আসনে জিতেছেন এনডিএ প্রার্থীরা। সবচেয়ে লাভবান নীতীশ কুমারের জেডিইউ। ২টি আসনে খুব কম ব্যবধানে নীতীশ কুমারের প্রার্থীরা জয় পেয়েছেন। জোকিহাট, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, কোচাধামান ও আমৌরে জয়ী হয়েছে ওয়াইসির দল।
২০২০-র বিধানসভা ভোটে সীমাঞ্চলে ১২টি আসন দখল করেছিল এনডিএ। মহাগঠবন্ধন ৭টি আসনে জিতেছিল। অপ্রত্যাশিতভাবে মিম জেতে ৫টিতে। পরে অবশ্য মিমের ৪ বিধায়ক দল ছেড়ে আরজেডিতে শামিল হন। কিন্তু তাতে যে তৃণমূলস্তরে ওয়াইসির ভোটব্যাংকে ফাটল ধরেনি, তা সদ্য সমাপ্ত ভোটে বোঝা গিয়েছে। যদিও বিহারের অন্যান্য জায়গার তুলনায় জাতপাতের রাজনীতির নিরিখে সীমাঞ্চলের ফল কংগ্রেস-আরজেডির অনুকূলে থাকার কথা ছিল। কিশনগঞ্জ অঞ্চলে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, ৬৭.৮ শতাংশ। কাটিহারে তা ৪৪.৪ শতাংশ। আরারিয়া ও পূর্ণিয়ায় যথাক্রমে ৪২.৯ শতাংশ এবং ৩৮.৪৬ শতাংশ। এমন একটি এলাকায় প্রধান বিরোধী জোটের খারাপ ফলের জন্য সংখ্যালঘু ভোট ভাগই যে দায়ী, তা মেনে নিয়েছেন কংগ্রেস ও আরজেডি নেতারা। বিহারে নজিরবিহীন খারাপ ফল সত্ত্বেও কংগ্রেস অবশ্য সীমাঞ্চলে তুলনায় ভালো অবস্থায় রয়েছে। রাজ্যে দলের ৬ বিধায়কের দুই-তৃতীয়াংশই এখান থেকে জয়ী হয়েছেন।

Categories
Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Cheetah cub dies | জঙ্গলে ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু চিতাশাবকের, শোরগোল কুনো জাতীয় উদ্যানে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও এক চিতার মৃত্যু হল...

India-South Africa ODI series | ভারতের ভরসা রোকো, ইতিহাসের সামনে দক্ষিণ আফ্রিকা

ভাইজ্যাগ: টস নিয়ে টেনশন। শিশির নিয়ে আতঙ্ক! অদ্ভুত এক সন্ধিক্ষণে...

IndiGo flight cancellations | হাজারেরও বেশি ফ্লাইট বাতিলে রেকর্ড, ভোগান্তি যাত্রীদের, সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমা চাইল ইন্ডিগো

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এখনও স্বাভাবিক হল না ইন্ডিগোর...

Modi-Putin Meet | সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা! যৌথ সাংবাদিক সম্মেলনে মোদির মুখে ‘পহেলগাঁও’ প্রসঙ্গ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস মোকাবিলায় ভারত ও রাশিয়া...