Neeraj Chopra | দুর্দান্ত ফর্মে নীরজ চোপড়া, অলিম্পক্সের আগে জ্যাভলিনে সোনা জয় ফিনল্যান্ডে   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অলিম্পিকের আগে দুর্দান্ত ফর্মে নীরজ চোপড়া। সোনা জয়ের মধ্য দিয়ে অলিম্পিকের প্রস্তুতি সেরে ফেললেন নীরজ। ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসে মঙ্গলবার জ্যাভলিনে সোনা জিতলেন এই ভারতীয় অ্যাথলিট। এদিন ৮৫.৯৭ মিটার ছুড়লেন রিয়ো অলিম্পিক্সে সোনাজয়ী ভারতীয় অ্যাথলিট।

নীরজ চোপড়া আসাহা করেছিলেন ফিনল্যান্ডে পাভো নুরমি গেমসের আসরে ৯০ মিটার ছুড়বেন জ্যাভলিন। কিন্তু সেই আশা পূরণ না হলেও সেরার শীরোপা ছিনিয়ে এনেছেন এই ভারতীয় অ্যাথলিট। আগের বার চোটের কারণে এই প্রতিযোগিতায় নামেননি নীরজ। কিন্তু এ বার অলিম্পিক্সের আগে নিজেকে শেষ বারের মতো ঝালিয়ে নিতে চেয়েছিলেন তিনি।

এদিন তিনি প্রথম প্রয়াসে ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোড়েন। ফিনল্যান্ডের টনি কেরানেন ছোড়েন ৮২.৫৯ মিটার। ৮২.৫৮ মিটার ছোড়েন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। দ্বিতীয় প্রয়াসে ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ৮৩.৯৬ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় স্থানে চলে যান নীরজ।

প্রথম প্রয়াসে ৮৩.৬২ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। এগিয়ে যান তিনি। বাকিদের মধ্যে ফিনল্যান্ডের টনি কেরানেন ৮২.৫৯ মিটার ছোড়েন। খুব একটা পিছনে ছিলেন না গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। ৮২.৫৮ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় প্রয়াসে ভাল করতে পারেননি নীরজ। ছোড়েন ৮৩.৪৫ মিটার। নীরজকে ছাপিয়ে যান ফিনল্যান্ডেরই ওলিভের হেলান্ডার। ৮৩.৯৬ মিটার ছোড়েন তিনি। দ্বিতীয় স্থানে চলে যান নীরজ। তৃতীয় প্রয়াসে আবার শীর্ষস্থান দখল করেন নীরজ। ভারতীয় অ্যাথলিট ছোড়েন ৮৫.৯৭ মিটার। সেই থ্রো তাঁকে সোনা এনে দেয়। বাকি প্রতিযোগীরা অনেক চেষ্টা করেও নীরজকে টপকাতে পারেননি।

এর আগে দোহায় ডায়মন্ড লিগে রুপো ও ভারতে ফেডারেশন কাপে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডের প্রতিযোগিতাতেও ফেভারিট ছিলেন নীরজ। নিজের সম্মান রাখলেন তিনি। অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন আরও বাড়িয়ে দিলেন ভারতবাসীর।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Arshdeep Singh | রিল বিতর্কে বিপাকে অর্শদীপ, তিলক-নমনকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সমাজমাধ্যমে নিয়মিত রিল এবং ভ্লগ...

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই...

WB Assembly Session 2026 | বিধানসভার অন্দরে রণক্ষেত্র! বন্দে মাতরম থেকে স্লোগান যুদ্ধ—এক উত্তাল শুক্রবারের ইতিবৃত্ত

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সংসদীয় ইতিহাসে এক নজিরবিহীন...