বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

Neeraj Chopra | ফের সাফল্য, তিন বছর পর দেশের মাটিতে নেমেই সোনা জয় নীরজের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তিন বছর পর দেশের মাটিতে ইভেন্টে নেমেই সোনা জয় অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়ার।(Neeraj Chopra) ভুবনেশ্বরে ফেডারেশন কাপে এদিন সোনা জেতেন নীরজ। এই টুর্নামেন্টেই শেষবার সোনা জিতেছিলেন তিনি। টোকিও অলিম্পিকে সোনা জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপও জিতেছেন নীরজ। এ ছাড়াও জিতেছেন ডায়মন্ডও। সবই ভারতের রেকর্ড। এ বার লক্ষ্য প্যারিস (Paris Olympic) অলিম্পিকে সোনা জয়।

ডায়মন্ড লিগের দোহা পর্বে নেমে দ্বিতীয় স্থানে শেষ করলেও মরসুমের শুরুতেই ৮৮.৩৬ মিটার জ্যাভলিন ছুড়েছিলেন নীরজ চোপড়া। মাত্র ২ সেন্টিমিটারের জন্য দোহা ডায়মন্ড লিগ পর্বে দ্বিতীয় হন তিনি। তবে তাঁর লক্ষ্য যে প্যারিস অলিম্পিক এবং সেটাই এ বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নীরজ।

ভুবনেশ্বরে (Bhubaneswar) ফেডারেশন কাপে সরাসরি ফাইনালে নামার অনুমতি দেওয়া হয়েছিল নীরজ চোপড়া ও কিশোর জেনাকে। প্রথম থ্রোয়ের পর শীর্ষে ছিলেন ডিপি মনু। তৃতীয় থ্রো অবধি শীর্ষ স্থানেই ছিলেন মনু। নীরজ ছিলেন দ্বিতীয় স্থানে। চতুর্থ থ্রোয়ে ৮২.২৭ মিটার জ্যাভলিন ছোড়েন নীরজ। আর তাঁকে কোও আটকাতে পারেনি। তবে ফেডারেশন কাপে ব্যর্থ হয়েছেন কিশোর জেনা।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Kolkata | কুলদাকান্ত শিল্ডে খেলবে ইস্টবেঙ্গল

কলকাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে কুলদাকান্ত শিল্ড ১৭ থেকে ২৩...

Smriti Mandhana | ক্রিকেটকে সবচেয়ে বেশি ভালোবাসি : মান্ধানা

নয়াদিল্লি: ২৩ নভেম্বর ভারতীয় মহিলা দলের তারকা ওপেনার স্মৃতি...

Lionel Messi | টানা দ্বিতীয়বার বর্ষসেরা মেসি

ওয়াশিংটন: মেজর লিগ সকার ২০২৫ মরশুমের সেরা খেলোয়াড় নির্বাচিত...

Puducherry | সুযোগ না পেয়ে মারধর কোচকে

পুদুচেরি: সৈয়দ মুস্তাক আলি ট্রফি টি২০-তে রাজ্য দলে সুযোগ...