NEET-NET Controversy | ১০ বছরের জেল, ১ কোটি জরিমানা! পরীক্ষায় বেনিয়ম রুখতে নয়া আইন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিট এবং নেট বিতর্ক (NEET-NET Controversy) নিয়ে উত্তাল দেশ। এর মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের। দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নফাঁস রুখতে বিশেষ আইন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার।

নতুন এই পরীক্ষা আইন- পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪ সংসদে পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসেই। তবে নিট (NEET) এবং নেট (NET) নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতেই সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র। বৃহস্পতিবারই এই আইন কার্যকর করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি জানিয়েছিলেন, আইন মন্ত্রক ইতিমধ্যেই এই আইন সংক্রান্ত নিয়ম তৈরি করছে। এর একদিন পরই নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা জানালো কেন্দ্র।

শুক্রবার কার্যকর হওয়া এই আইন অনুযায়ী, কোনও এক বা একাধিক ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন, তা হলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর জেল খাটতে হবে। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে। সঙ্গে দিতে হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা।

যদি কোনও নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকে, তা হলে তাদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
পাশাপাশি, নিয়ামক সংস্থার কোনও উচ্চপদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, তা হলে তাঁর ন্যূনতম তিন বছরের সাজা হবে। সর্বাধিক ১০ বছরের জেল এবং ১ কোটি টাকার জরিমানা হতে পারে।

আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনও ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তা হলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক ১০ বছরের সাজা হতে পারে। সঙ্গে জরিমানা করা হতে পারে ১ কোটি টাকা।

সরকারি বিজ্ঞপ্তিতে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র উল্লেখ থাকলেও জানানো হয়েছে, তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলিই এই আইনের ক্ষেত্রে কার্যকর থাকবে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

RR vs LSG IPL 2026 | বৈভবের তাণ্ডবে লখনউ বধ রাজস্থানের! ২২১ রান তাড়া করে প্লে-অফের কাছে যশস্বীরা, ব্যাপক চাপে কেকেআর

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আইপিএলের প্লে-অফের টিকিট পাওয়ার মরণ-বাঁচন...

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Falta Repoll | কেন ময়দান ছাড়লেন স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গির? নেপথ্যে কি দলের মুখরক্ষা করার তাগিদ

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মাসখানেক আগেই রণংদেহী মেজাজে গর্জে...

OBC reservation decision | ওবিসি সংরক্ষণ কমিয়ে ৭%! মুসলিম কোটা সম্পূর্ণ বাতিলের সিদ্ধান্ত শুভেন্দু মন্ত্রীসভার

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: শপথ নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই...