নাবালিকাকে ওষুধ খাইয়ে লাগাতার যৌন হেনস্তা, গ্রেপ্তার প্রতিবেশী দাদু    

শেষ আপডেট:

মেটেলি: ১৬ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগে ৫৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। মেটেলি ব্লকের চা বাগান এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে মেয়েটির দাদু। অভিযোগ, প্রতিবেশী ওই ব্যক্তি চার বছর ধরে নাবালিকাকে ওষুধ খাইয়ে যৌন হেনস্তা করত। এতদিন ভয়ে বিষয়টি ওই নাবালিকা কাউকে জানায়নি। পরে মেয়েটি তাঁর পরিবারের লোকজনকে এই বিষয়ে জানায়।

বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার রাতে মেয়েটির পরিবারের তরফে ওই ব্যক্তির বিরুদ্ধে মেটেলি থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকাকে শারীরিক পরীক্ষার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy is a seasoned Journalist with over a decade of experience in the media industry since 2013. Currently based in Siliguri, he serves as the Head of Digital Operations at Uttarbanga Sambad, where he has been leading digital initiatives since March 2019. With a proven track record in leading media houses, Sourav specializes in digital news management and regional journalism in West Bengal.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Bhawanipore Election Result | ভবানীপুরে ২৬৭ বুথের ২০৭টিতেই দাপট পদ্মর! নিজের ওয়ার্ডেই শুভেন্দুর কাছে পরাস্ত মমতা

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও...

Mathabhanga | ভোট মিটতেই ‘নিখোঁজ’! ১৫ দিন ধরে দেখা নেই সভাপতির, শুনশান কার্যালয়, তুঙ্গে জনক্ষোভ

বুল নমদাস, নয়ারহাট: ভোটপর্ব মিটে গিয়েছে। কিন্তু ভোটগণনার দিন...

Khageshwar Roy | বিয়ে করছেন খগেশ্বর রায়! সত্যিটা কী?

জলপাইগুড়ি: ভোটে টিকিট পাননি। বিধায়ক পদ নেই। দলও রাজ্যে...