Recipe | মাছের ডিমের টক খেয়েছেন? না খেলে বাড়িতেই একবার বানিয়ে দেখুন

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম পড়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর গরমে বেশি তেলমশলা দেওয়া খাবার একেবারেই খেতে ইচ্ছা করে না। হালকাপাতলা খাবারই খেতে ভালো লাগে। টকজাতীয় জিনিস খেতে চাইলে বানিয়ে নিতে নতুনত্ব একটি পদ। তা হল মাছের ডিমের টক (Recipe)। রইল রেসিপি…

উপকরণ:

রুই মাছের ডিম ২৫০ গ্রাম

বেসন ২ টেবিল চামচ

তেঁতুলের ক্বাথ আধ কাপ

সাদা তেল ৩ টেবিল চামচ

সাদা সর্ষে আধ চা চামচ

৩টি শুকনো লংকা

৫/৬টি কারিপাতা

পাঁচফোড়ন ১ চা চামচ

২টি কাঁচা লংকা

প্রণালী:

প্রথমে মাছের ডিম ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ, বেসন, সর্ষের তেল মিশিয়ে ভালো করে মেখে নিন। তবে মাছের ডিম বেশি চটকালে চলবে না। আলাদা একটি পাত্রে তেঁতুলের ক্বাথের সঙ্গে নুন, সামান্য চিনি আর হলুদ মিশিয়ে ভালো করে গুলে নিন। তবে দেখবেন যেন পাতলা না হয়ে যায়।

এবার ডিমের বড়াগুলো দু’পিঠ কড়া করে ভেজে নিন। ওই তেলেই শুকনো লংকা, কারিপাতা, সাদা সর্ষে ফোড়ন দিয়ে তেঁতুলের ক্বাথ ঢেলে দিন। ঝোল ফুটে উঠলে বড়াগুলি দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নিন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Recipe | দুপুরের মেনুতে নতুনত্ব আনুন, শিখে নিন আমন্ড দিয়ে পাঁঠার মাংসের রেসিপি

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির ভোজনরসিক মন মানেই পাঁঠার মাংসের...

Recipe | রোজকার একঘেয়ে তরকারি বাদ দিন, স্বাদ বদলাতে বানিয়ে নিন ‘পটল মুগেশ্বরী’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ সেই একঘেয়ে পটলের ঝোল...

Recipe | নিরামিষেই বাজিমাত! একঘেয়ে পনির ছেড়ে এবার চেখে দেখুন ‘ছানার ডাব মালাই’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির হেঁশেলে পনির বা ছানার...

Recipe | চেনা স্বাদে নতুন চমক! বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘গ্রিন চিলি চিকেন’

উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিলি চিকেনপ্রেমী নন, এমন বাঙালি...