Arjun Rampal | অর্জুন-গ্যাব্রিয়েলার প্রেম কাহিনিতে নতুন মোড়! কী জানালেন ‘ধুরন্ধর’ অভিনেতা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সিনেমা জগৎ ও দর্শক মহলে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্জুন রামপালের অনবদ্য অভিনয়। বিশেষত, ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ আইএসআই আধিকারিকের চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে সমালোচক ও সাধারণ দর্শক উভয়কেই। সাফল্যের এই আবহেই, অভিনেতা এবার খোলসা করলেন তাঁর ব্যক্তিগত জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়!

গত ছয় বছর ধরে দক্ষিণ আফ্রিকার মডেল ও পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডস-এর সঙ্গে সম্পর্ক রয়েছে অর্জুন রামপালের। দীর্ঘদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল, ছিল বিয়ে বা বাগদান সংক্রান্ত নানা প্রশ্ন। অবশেষে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে একসঙ্গে হাজির হয়ে এই তারকা যুগল সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খোলেন।

আলোচনায় উঠে আসে বিয়ে বা বাগদানের প্রসঙ্গ। প্রথমে গ্যাব্রিয়েলা বলেন, “আমরা এখনও বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে?” তাঁর এই মন্তব্যের পরই অর্জুন রামপাল রিয়ার দিকে তাকিয়ে জানান এক চাঞ্চল্যকর তথ্য। অভিনেতা বলেন, “আমাদের বাগদান হয়ে গিয়েছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এই কথাটা।” অর্জুনের এই ঘোষণায় পডকাস্টের আসর রীতিমতো উষ্ণ হয়ে ওঠে।

উল্লেখ্য, অর্জুন ও গ্যাব্রিয়েলার এই সম্পর্কের সূত্রপাত ২০১৯ সাল থেকে। এই তারকা জুটির দুটি সন্তানও রয়েছে— অরিক ও অরিভ। এর আগে, অর্জুন ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত মডেল মেহর জেসিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। তাঁদেরও দুই কন্যা সন্তান রয়েছে— মাহিকা রামপাল ও মাইরা রামপাল।

অভিনেতার ব্যক্তিগত জীবনের পাশাপাশি, তাঁর পেশাগত জীবনের আলোচনাও এখন তুঙ্গে। ‘ধুরন্ধর’-এ তাঁর নেতিবাচক চরিত্রটি বিপুল প্রশংসা কুড়িয়েছে। শোনা যাচ্ছে, এই ছবির দ্বিতীয় পর্বে নাকি তাঁকে আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে। এর আগেও অর্জুন একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন। তবে আপাতত, অর্জুন রামপালের এই ‘বাগদান’ ঘোষণার পর বলিউড পাড়ায় নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অচিরেই কি তাঁদের চার হাত এক হবে, সেই অপেক্ষাতেই এখন অনুরাগীরা।

More like this
Related

Hande Ercel | “এই কাকুটা কে?”— শাহরুখকে চিনতেই পারলেন না তুর্কি সুন্দরী হান্ডে! ক্ষোভে ফেটে পড়লেন কিং খানের ভক্তরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে যার পরিচিতি 'রোম্যান্স কিং'...

Hiran Chatterjee | দ্বিতীয় ইনিংস শুরু হিরণের! বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তারকা বিধায়ক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। জীবনের নতুন...

Palash Muchhal | স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার ধাক্কা সামলে কাজে ফিরলেন পলাশ মুচ্ছল, নতুন ছবিতে শ্রেয়াস তলপড়ে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সরিয়ে রেখে...

Akshay Kumar Convoy Accident | মুম্বইয়ে দুর্ঘটনার কবলে অক্ষয়ের কনভয়, সঙ্গে ছিলেন টুইঙ্কলও! কেমন আছেন সেলেব দম্পতি?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতে মুম্বইয়ের জুহু এলাকায়...