New WB Govt Oath | ৯ মে ব্রিগেডে রাজকীয় শপথ! মোদি-শা’র উপস্থিতিতে বাংলার মসনদে নয়া সরকার

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিনক্ষণ চূড়ান্ত হলো। আগামী ৯ মে কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে নতুন রাজ্য সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান (New WB Govt Oath)। রাজভবনের চার দেওয়ালের বদলে খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণকে কেন্দ্র করে সাজ সাজ রব পড়ে গিয়েছে পদ্ম শিবিরে।

শপথগ্রহণ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে উপস্থিত থাকছেন দেশের হেভিওয়েট নেতৃত্ব। সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এছাড়াও বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও ভিন রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই মেগা ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। মূলত বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর এই মঞ্চ থেকেই বাংলার মানুষকে ধন্যবাদ জানাতে চায় বিজেপি নেতৃত্ব।

আগামী ৯ মে, শনিবার সকাল ১০টায় শুরু হবে মূল অনুষ্ঠান। দলের রাজ্য নেতৃত্ব ইতিমধ্যেই ব্রিগেডের প্রস্তুতি তদারকি শুরু করেছেন। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে ময়দান চত্বর। শপথ নেওয়ার তালিকায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি আর কারা ঠাঁই পাচ্ছেন, তা নিয়ে অবশ্য এখনও রহস্য জিইয়ে রাখা হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল থেকে উপমুখ্যমন্ত্রী বা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দাবি জোরালো হওয়ায় সেই তালিকায় কী চমক থাকে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

বিজেপির এই শপথগ্রহণ অনুষ্ঠানকে অনেকেই ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ ও ‘জনগণের সরকার’ হিসেবে তুলে ধরার প্রয়াস বলে মনে করছেন। বিরোধীদের দুর্গ হিসেবে পরিচিত ব্রিগেডকে নিজেদের বিজয় উৎসবের মঞ্চ হিসেবে বেছে নেওয়া এক বড় রাজনৈতিক বার্তা বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, ৯ তারিখের এই উজ্জ্বল সকালে বাংলার তখতে বসে কারা নতুন ইতিহাস লেখেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

TMC Digital Meet | ‘হারিনি, আমাদের হারানো হয়েছে’, ডিজিটাল যোদ্ধাদের মনোবল চাঙ্গা করতে ‘ভোকাল টনিক’ মমতা-অভিষেকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভাবনীয়...

Rabindranath Tagore relevance in modern world | পথ প্রদর্শক হিসেবে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক? কবির জন্মদিনে মনোজ্ঞ আলোচনায় বিশিষ্টরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমান বিশ্বের অস্থিরতা আর যান্ত্রিকতার...

Siliguri Corridor Chicken’s Neck | নিশ্ছিদ্র হবে ‘চিকেনস নেক’, ৪৫ দিনের মধ্যে জমি জট কাটিয়ে ফেন্সিংয়ের কাজ শুরুর নির্দেশ নবান্নর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেকে’র...

Khokon Das Viral Audio | ‘আমিও এখন বিজেপি নেতা’! প্রাক্তন তৃণমূল বিধায়ক খোকন দাসের অডিও ভাইরাল হতেই শোরগোল বর্ধমানে

বর্ধমান: বিধানসভা ভোটের ফল বেরোতেই ভোলবদল? বর্ধমান দক্ষিণের সদ্য...