Malda | মালদায় বিচারক হেনস্তা মামলা: সুপ্রিম নির্দেশে তদন্তভার নিল এনআইএ! কালিয়াচক ও মোথাবাড়ির ১২টি কেস হস্তান্তরের প্রক্রিয়া শুরু

শেষ আপডেট:

মালদা: মালদায় (Malda) এসআইআর (SIR)-এর কাজে নিযুক্ত বিচারকদের হেনস্তার অভিযোগের তদন্তে এবার বড়সড় পদক্ষেপ নিল জাতীয় তদন্তকারী সংস্থা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর এই ঘটনার তদন্তের সমস্ত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে এনআইএ (NIA)-র হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিচারক হেনস্তার মতো গুরুতর অভিযোগের গুরুত্ব বিচার করে দেশের শীর্ষ আদালত এই মামলার তদন্তভার এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই মোতাবেক, মালদা জেলার কালিয়াচক থানার ৫টি মামলা এবং মোথাবাড়ি থানার ৭টি মামলা, অর্থাৎ মোট ১২টি মামলার নথিপত্র হস্তান্তরের জন্য ইতিমধ্যেই মালদা জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা।

বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা জেলা আদালতে এনআইএ-র পক্ষ থেকে একটি আবেদন জমা দেওয়া হয়। সেখানে এই ১২টি মামলার পাশাপাশি ঘটনায় ধৃত ৪৯ জন আসামীকেও নিজেদের হেপাজতে নেওয়ার দাবি জানায় তারা।

ঘটনা প্রসঙ্গে এপিপি দেবজ্যোতি পাল জানান, “এনআইএ কালিয়াচক ও মোথাবাড়ি থানার মোট ১২টি কেস তাদের হাতে হস্তান্তর করার আবেদন জানিয়েছে৷ আজ মালদা জেলা আদালত এনআইএ-র হাতে সমস্ত মামলা তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি এই ঘটনায় ধৃতদেরও এনআইএ-র হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামীকাল মালদা জেলা সংশোধনাগার থেকে ধৃতদের এনআইএ-র হাতে তুলে দেওয়া হবে৷”

Share post:

Popular

More like this
Related

Valparai | হাড়হিম করা দুর্ঘটনা কোয়েম্বাটুরে! ভালপাড়াই পাহাড়ের গভীর খাদে পড়ল পর্যটকবাহী ভ্যান, মৃত ৯

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপাড়াই...

Constitutional Amendment Bill | ধাক্কা খেল মোদি সরকার: লোকসভায় পাশ হল না মহিলা সংরক্ষণ ও আসনবৃদ্ধি বিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদের বিশেষ অধিবেশনে বড়সড় ধাক্কা...

Mysterious Death | শোবার ঘরেই শেষ সব! রায়গঞ্জের রুপাহারে বধূর ঝুলন্ত দেহ উদ্ধার

রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের রুপাহার গ্রামে...

Strait of Hormuz | বিশ্ব বাণিজ্যে স্বস্তির নিশ্বাস! ইজরায়েল-লেবানন যুদ্ধবিরতির পরই ‘হরমুজ প্রণালী’ খুলে দিল ইরান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে কাটল বিশ্ব অর্থনীতির উৎকণ্ঠা।...