One Nation One Poll session | ‘এক দেশ, এক ভোট’ বিল পেশে অনুপস্থিত গড়করি সহ ২০ সাংসদ, ব্যবস্থা নেবে বিজেপি 

শেষ আপডেট:

নয়াদিল্লি :  মঙ্গলবার ‘এক দেশ, এক ভোট’ বিল লোকসভায় পেশ করার অনুমতি সংক্রান্ত ভোটাভুটিতে অনুপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ২০ জন বিজেপি সাংসদ। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে এবার পদক্ষেপ করতে চলেছে দল। এমনকি শোকজের নোটিশও ধরানো হতে পারে বলে খবর। ভোটাভুটিতে সাংসদদের বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার জন্য বিজেপির তরফে হুইপ জারি করা হয়েছিল। কিন্তু তা উপেক্ষা করে প্রবীণ নেতাদের অনুপস্থিতি ভালো চোখে দেখছেন না দলের শীর্ষ নেতৃত্ব। নীতিন গড়করি সহ বাকিদের কাছে জবাবদিহি চাওয়া হতে পারে বলে খবর।

লোকসভায় পেশের অনুমতি সংক্রান্ত ভোটাভুটিতে ‘এক দেশ, এক ভোট’ বিলের পক্ষে ২৬৯ ভোট পড়ে। ১৯৮ সাংসদ এর বিপক্ষে ভোট দেন। মঙ্গলবার তুমুল তর্কবিতর্ক এবং বাকবিতণ্ডার মধ্যেই লোকসভায় সংবিধানের ১২৯তম সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল ২০২৪ পেশ করেন আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। গোড়া থেকেই বিরোধীরা এই বিল দুটি নিয়ে আপত্তি তোলে। বিল পেশ করার সময় থেকেই ঐক্যবদ্ধ ইন্ডিয়ার এককাট্টা প্রতিবাদ এবং বিরোধিতার মুখে পড়ে সরকার।

প্রিয়াংকা গান্ধি ভদরা বলেন, ‘এক দেশ এক ভোট বিল অসাংবিধানিক এবং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। আমরা এর বিরোধিতা করছি।’ শেষ পর্যন্ত বিলটি পেশ করে ঐকমত্য তৈরির লক্ষ্যে তা যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Lebanon | মানচিত্রে আছে, বাস্তবে আর নেই? দক্ষিণ লেবাননের একের পর এক গ্রামকে ‘ধূলিসাৎ’ করছে ইজরায়েলি সেনা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মানচিত্র খুললে গ্রামগুলোর নাম এখনও...

Katihar Road Accident | কাটিহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস-পিকআপের সংঘর্ষে মৃত ১৩, আহত অন্তত ২৭

কিশনগঞ্জ: রবিবার বিহারের কাটিহার জেলার কোরা থানা এলাকায় এক...

Chandra Bose | তৃণমূলে যোগ দিলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু, দিলেন ‘ভুল সংশোধন’-এর বার্তা!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সব জল্পনার অবসান ঘটয়ে অবশেষে...

Mamata Banerjee Rally | ‘এসআইআর হলো বড় স্ক্যাম, স্লো ভোটিং বিজেপির প্ল্যান’, খণ্ডঘোষের সভা থেকে তোপ মমতার

বর্ধমান: বিধানসভা নির্বাচনের আবহে এবার নির্বাচন কমিশন ও কেন্দ্রীয়...